• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সেতুর স্বপ্ন থেকে নতুন মহাসড়ক—শ্রীপুরবাসীর চাওয়া শুধু একটি সংযোগ রাতের লঞ্চে ভোলার দীর্ঘশ্বাস: সড়ক নয়, সেতুই চায় দ্বীপবাসী

বাংলাদেশকে জামায়েত ইসলাম তালেবানি রাষ্ট্র বানাতে চায়:মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম

NEWS ROOM / ২৬৫ বার ভিউ
আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬




মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের ধানের শীষের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন,বাংলাদেশকে জামায়েত ইসলাম তালিবানি রাষ্ট্র বানাতে চায়,তাদের এই আশা কখনো পূরণ হবে না।তিনি বলেন,অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার দেড় বছর পার হলেও তারা জনগণকে কোনও উন্নয়ন দেখাতে পারেনি। প্রকৃতপক্ষে এটি একটি দুর্বল সরকার।’ তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, ‘আওয়ামী লীগ এদেশে দুর্বৃত্তায়নের রাজনীতি করে আসছে। আমার বিরুদ্ধে লড়াই করার জন্য তারা এক দুর্বৃত্তকে পাঠিয়েছে।’

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলার তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নিজের শেষ নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির বর্ষীয়ান এই নেতা আরও বলেন, দেশে ইসলামী দল পরিচয়দানকারী একটি দল আছে, তারা মহিলাদেরকে বলে বেড়ায় দাঁড়িপাল্লা ও ফুলকপিতে ভোট দিলে বেহেশতে নিয়ে যাবে। মানুষকে তারা বোকা মনে করে। তাদের কাছে আমাদের মুসলমানি শিখতে হবে না, ধর্ম নিয়ে ব্যবসা করা জামায়াত ইসলামীর পুরনো অভ্যাস।

এ সময় মেজর হাফিজ নির্বাচনী ইশতেহারের ৩১ দফা উল্লেখ করে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তজুমদ্দিনে ভূমিহীন হাজার হাজার মানুষদেরকে ভূমি বন্দোবস্ত দেয়া হবে বলে জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
তজুমদ্দিন উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রমের প্রধান এজেন্ট ও
উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু’র সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি