• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

পুকুর থেকে পুত্রবধূর মরদেহ উদ্ধার

NEWS ROOM / ১৪৬ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

 

আকতারুল ইসলাম আকাশ,ভোলা:

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুকুর থেকে ৪ সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে শশুর।

মঙ্গলবার (১৬ আগস্ট) ভোর ৬টার দিকে উপজেলার হাসান নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে কুলসুম বিবি (৩৬) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

কুলসুম ওই ওয়ার্ডের মো. সেলিম মিয়ার স্ত্রী এবং ৪ সন্তানের জননী।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, নিহত কুলসুম বিবি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার ভোর ৬ টার দিকে ঘুম থেকে উঠে পুকুরে থালাবাটি ধুতে যায় কুলসুম। তাঁর পরিবার ধারণা করছে, সে সময় কুলসুমের মৃগী রোগ উঠে। পরে সে পুকুরের পানিতে পড়ে যায়। তাঁর শশুর ছেলামত কাজী ভোর সাড়ে ৬ টার দিকে পুকুরে গিয়ে দেখেন তাঁর পুত্রবধূ কুলসুমের মরদেহ পুকুরের পানিতে ভাসছে। তাৎক্ষণিক তাকে পুকুর থেকে তোলা হলে স্থানীয় পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়। বিনা ময়নাতদন্তে তাঁর মরদেহ দাফন করার জন্য বোরহানউদ্দিন থানা থেকে অনুমতি দেয়া হয়েছে।

আকতারুল ইসলাম আকাশ
জেলা প্রতিনিধি,ভোলা।
০১৭৮৫৫৮১৯৪৪
তাং: ১৬-৮-২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি