• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

পাঁচ দিনেও সন্ধান মেলেনি ভোলার চরফ্যাশনে পাওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের!!

NEWS ROOM / ১৮২ বার ভিউ
আপডেট : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩




পাঁচ দিনেও সন্ধান মেলেনি ভোলার চরফ্যাশনে পাওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের!!

স্টাফ রিপোর্টার ভোলা।।

মানুষ মরণশীল। মরতে সবাইকে হবেই একদিন, না একদিন। চরম সত্য কথা হলো কার মরণ কোথায় আছে তা আমরা কেউই জানিনা। নিয়তির এ কেমন খেলা গত ২৪ জানুয়ারি চরফ্যাশন উপজেলার দক্ষিণআইচা থানা সংলগ্ন চর মানিকা ইউনিয়নের উত্তর চর মানিকান গ্রামে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হলেও চার দিন
পেরিয়ে পাঁচ দিন হতে চললেও এখনো সন্ধান মেলেনি ভোলার চরফ্যাশনে সরিষা খেতে পাওয়া অজ্ঞাত হতভাগা সেই বৃদ্ধের লাশের। এই চার দিন পুলিশ রাতদিন প্রাণপণ চেষ্টা চালায়, লাশটির সন্ধান পাওয়ার জন্য। কিন্তু চরম দুর্ভাগ্য হলেও সত্য, এই চার দিন শেষ করে পাঁচ দিনে পড়লেও কোন ভাবেই লাশটির পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। পরে ভোলা সদর হাসপাতাল থেকে লাশটির সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে লাশের কোনো পরিচয় না পাওয়ার কারণে গত বুধবার (২৫ জানুয়ারি) লাশটি বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করে। পরে তারা লাশটিকে বেওয়ারিশ হিসেবে দাফন করে বলে জানা যায়।

ভোলার চরফ্যাশনে সরিষা খেত থেকে উদ্ধার হওয়া এক বৃদ্ধের লাশের খোঁজ মেলেনি। গত ২৪ জানুয়ারি গত ২৪ জানুয়ারি উপজেলার দক্ষিণ আইচা থানা সংলগ্ন চর মানিকা ইউনিয়নের উত্তর চর মানিকা গ্রামে অজ্ঞাত ওই বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের ৪ দিন অতিবাহিত হলেও ওই লাশের পরিচয় পাওয়া যাচ্ছে না। পুলিশ বলছে, লাশের পরিচয় শনাক্ত করতে তারা চেষ্টা অব্যাহত রেখেছে।

 

ওই বৃদ্ধের আনুমানিক বয়স ৬০ বছর। তার পরনে সাদা খয়েরি রঙের একটি লুঙ্গি ও গায়ে বেগুনি রঙের একটি সুয়েটার ছিল।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এরপর লাশের ময়নাতদন্ত শেষ হওয়ার পর লাশটি বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। তারা লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করেছে। লাশ উদ্ধারের ৪ দিন অতিবাহিত হলেও ওই লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দেশের প্রতিটি থানায় লাশের ছবি পাঠানো হয়েছে। দেশের বিভিন্ন থানায় দায়ের হওয়া নিখোঁজ জিডিও পর্যালোচনা করে ওই লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন করার সময় লাশের মুখ থেকে বিষাক্ত গন্ধ বের হয়েছিল। পুলিশ লাশের পরিচয় শনাক্তের চেষ্টা এখনো অব্যাহত রেখেছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি