• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় মাদকবিরোধী র‍্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ভোলায় ২ লাখ ৯৩ হাজার ১৩৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। ভোলার শিবপুরে নদীভাঙন রোধে ৭২০ কোটি টাকার প্রকল্প, ২৯ জুন একনেকে অনুমোদনের আশা। ভোলায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ, প্রাথমিকভাবে এয়ার স্ট্রিপের পরিকল্পনা: এমপি পার্থ বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ জন আটক। মনপুরার কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ।। মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুস ভোলা-২ আসনের উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশেষ তহবিলের দাবি সংসদে বাজেট বক্তৃতায় এমপি হাফিজ ইব্রাহিম। ভোলার ভেদুরিয়ায় শিশু ধ/র্ষ/ন প্রধান আসামী বান্দরবন থেকে গ্রেপ্তার নেইমারের প্রত্যাবর্তনে উজ্জীবিত ব্রাজিল,স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারাল সেলেসাওরা।

নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে ১ ব্যবসায়ীকে জরিমানা

NEWS ROOM / ১১৭ বার ভিউ
আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে ১ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সোমবার ১১ নভেম্বর দুপুরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান এর নেতৃত্বে বোরহানউদ্দিন উপজেলাধীন কাচিয়া ইউনিয়নের অন্তর্গত কুঞ্জেরহাট বাজারেএ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে সাহা রোড মাছ বাজার সংলগ্ন মেসার্স কাজল স্টোর (স্বত্বাধিকারী: মো. মনির (৩৫), পিতা: আবু তাহের) এর মুদি দোকানে ১৪৮ কেজি নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়। উক্ত প্রতিষ্ঠান থেকে বোরহানউদ্দিন থানার পুলিশ ফোর্স ও ভোলা জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মো. তোতা মিয়া এর উপস্থিতিতে উক্ত পলিথিন জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত নিষিদ্ধ পলিথিন বিধি মোতাবেক নিষ্পত্তি করার জন্য সহকারী পরিচালককে আদেশ প্রদান করা হয়।

ব্যবসা প্রতিষ্ঠানে নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ (ক) ধারায় বর্ণিত ব্যবসায়ীকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এরূপ অভিযান/ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকতা মোঃ রায়হান-উজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি