• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫

নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতী দিবস উপলক্ষে ভোলায় মানববন্ধন ও সমাবেশ

NEWS ROOM / ২২২ বার ভিউ
আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২

মোঃ আরিয়ান আরিফ, ভোলাঃ

নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ভোলায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জুন সকাল সাড়ে ১০টায় মায়ের ডাক এবং হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক ‘ভোলা এর আয়োজনে ভোলা শহরের সদর রোড কে-জাহান মার্কেট এর সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধকারীরা এসময় নির্যাতন বিরোধী বিভিন্ন ধরনের প্লেকার্ড বহন করে। বৃস্টি উপেক্ষা করে মানববন্ধনে অংশ গ্রহনকারীরা বলেন,১৯৮৪ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারন পরিষদ নির্যাতন এবং শাস্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ নীতিগত অবস্থান গ্রহন করেন। ১৯৮৭ সালের ২৬ জুন কার্যকরী হয় এবং একই সংগে সাধারন পরিষদে গৃহীত হয়। ১৯৮৮ সাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যারা নিষ্ঠুর নির্যাতনের স্বিকার হয়েছেন তাদের প্রতি সংহতী জানানোর জন্যই আজকের এই দিন।

উপস্থিত বক্তারা আরো বলেন,দেশে গুম,খুন,নারী নির্যাতন হচ্ছে। মানববাধিকার লংঘন হচ্ছে,অথচ কোন প্রতিবাদ করার সাহস পর্যন্ত কারো নেই। এ অবস্থান থেকে বের হয়ে আসতে হবে। নির্যাতন বন্ধ করতে হবে। পুলিশী হেফাজতে নির্যাতন বন্ধ করতে হবে বলে বক্তারা বলেন। সংগঠনের স্থানীয় সমন্বয়কারী মো: আফজাল হোসেন,সুশাসনের জন্য নাগরিক সুজন এর জেলা সভাপতি মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী,সিনিয়র সাংবাদিক ও মানববাধিকার কর্মী মো: মনির হোসেন,মো: আবুল খায়ের বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি