• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

নিখোঁজ শিশুকে ঢাকা থেকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলেন বোরহানউদ্দিন থানার এসআই রেহান উদ্দিন

NEWS ROOM / ১৬৮ বার ভিউ
আপডেট : রবিবার, ১৪ জুলাই, ২০২৪




সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজ ১২ বছরের শিশুকে ঢাকা থেকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন বোরহানউদ্দিন থানার সেকেন্ড অফিসার এসআই রেহান উদ্দিন।
বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা গেছে,ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএমের নির্দেশে বোরহানউদ্দিন থানার নবাগত ওসি জাব্বারুল ইসলামের তত্ত্ববধায়নে বোরহানউদ্দিন থানার এসআই রেহানউদ্দিনের নেতৃত্বে হারিয়ে যাওয়া শিশু মোঃ ইসমাইলকে ঢাকা থেকে উদ্ধার করা হয়।
জানা গেছে, গত ৮ ই জুলাই বিকালের দিকে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ফুলকাচিয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের জাহানারা বেগমের ছেলে ইসমাইল নিখোঁজ হন,নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুঁজির করে ও তাকে না পেয়ে গত ১২ই জুলাই বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন জাহানারা বেগম।
ছেলেকে পাওয়ার আশায় কান্নায় ভেঙ্গে পড়েন তিনি, সাধারণ ডায়েরি করার পর পরই অভিযানে নামে পুলিশ।
পরে বোরহানউদ্দিন থানার এসআই রেহানউদ্দিনের নেতৃত্বে ঢাকা থেকে ১২ বছর বয়সী নিখোঁজ ইসমাইলকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেন এই পুলিশ কর্মকর্তা, এদিকে হারানো ছেলেকে ফিরে পেয়ে ভোলা জেলা পুলিশ সুপার,বোরহান উদ্দিন থানার ওসি ও এসআই রেহান উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইসমাইলের মা জাহানারা বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি