• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫ ভোলার পথে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার দৌলতখানে সাপের দংশনে জেলের মৃত্যু! ভোলার লালমোহনে বাসচাপায় প্রা’ণ গেল ৬ বছরের শিশু মাইশার। বোরহানউদ্দিনে বাড়িতে গাঁজার গাছ রোপণের অভিযোগে যুবক আটক। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বোরহানউদ্দিনে চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ,ক্ষতির মুখে কৃষিজমি। আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভোলার বিস্তীর্ণ এলাকায়,আগাম প্রস্তুতির আহ্বান। ভোলা, ইলিশা–চরফ্যাশন মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার নিয়ন্ত্রণের দাবি, নিরাপদ সড়ক নিশ্চিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

নিখোঁজ বাবা-ছেলের সন্ধানে চলছে দ্বিতীয় দিনের অভিযান

NEWS ROOM / ১৩৬ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা:
ভোলার মেঘনা নদীতে মালবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ বাবা-ছেলের সন্ধানে চলছে দ্বিতীয় দিনের দ্ধার অভিযান।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা ১২টা থেকে বিআইডব্লিউটিএ এর ডুবুরি টিম দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করেছে। অভিযানে বেলা ১২টা পর্যন্ত বিআইডব্লিউটিএ এর ডুবুরি টিম ব্যতীত অন্য কোনো সংস্থার ডুবুরি টিমকে দেখা যায়নি। তবে ঘটনাস্থলে নৌ-পুলিশ ও কোষ্টগার্ডের সদস্যরা উপস্থিত আছেন।
ইলিশা নৌ-থানার ইন্সপেক্টর বিদ্যুৎ কুমার বড়ুয়া ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বাবা-ছেলে ও নিখোঁজ ট্রলারের সন্ধানে আজ বেলা ১২টা থেকে বিআইডব্লিউটিএ এর ডুবুরি টিম দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে নামে।
ভোলা কোষ্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. সালাউদ্দিন ঢাকা মেইলকে জানান, মেঘনায় তীব্র স্রোত থাকার কারনে উদ্ধারকারী টিম ডুবে যাওয়া ট্রলারের অবস্থান শনাক্ত করতে পারছে না। হয়তো ট্রলারটি যে জায়গায় ডুবেছে, সে জায়গায় নাও থাকতে পারে। মেঘনার গভীরতাও বেশি। সব মিলিয়ে এখন পর্যন্ত ট্রলারটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ডুবে যাওয়া ট্রলার মালিক বেসরকারি একজন ডুবুরির মাধ্যমে ট্রলারের অবস্থান শনাক্ত করেছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে আমরা এখনো বিষয়টি নিশ্চিত নই।
রোববার (২১ জানুয়ারি) দিনগত মধ্যরাতে মনপুরা থেকে বরিশালের মেহেন্দীগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া মালবাহী ট্রলারটি ইলিশার জোরখাল পয়েন্টে প্রবল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারটিতে ভাঙ্গারি মালামালসহ সাতজন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে দু’জন বাবা-ছেলে। ট্রলারটি ডুবে যাওয়ার সময় পাঁচজন শ্রমিক সাঁতরে জেলে ট্রলারের সহায়তায় উপরে উঠে আসতে পারলেও আব্দুল রাজ্জাক ও তাঁর ছেলে পারভেজ সরদার ইঞ্জিনরুমে থাকায় তাঁরা দু’জনে বেরোতে পারেনি। কয়েক মিনিটের মধ্যে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা সাত শ্রমিক বরিশাল মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ট্রলারটির মালিক ছিলেন- ফারুক মাঝি। ফারুক মাঝি ভাঙ্গারি মালামালের ব্যবসা করেন। তিনি বিভিন্ন জায়গা থেকে নদী পথে ট্রলারের মাধ্যমে মালামাল পরিবহন করেন। ডুবে যাওয়ার সময় তাঁর ট্রলারে প্রায় ৩ লাখ টাকার মালামাল ছিল।
ঘটনার পর সোমবার সকাল থেকে কোষ্টগার্ড ও ফায়ারসার্ভিস ও বিআইডব্লিউটিএ এর যৌথ ডুবুরি টিম উদ্ধার অভিযানে নামে। সন্ধ্যা পর্যন্ত তাঁরা উদ্ধার অভিযান চালিয়ে বন্ধ রাখে। এরপর আজ সকাল থেকে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হয়।
এদিকে নিখোঁজ আব্দুল রাজ্জাক ও তাঁর ছেলে পারভেজ সরদারের নিখোঁজ হওয়ার খবরে স্বজনরা জোরখাল মেঘনা নদীর তীরে এসে জড়ো হয়। এসময় তাদেরকে আহাজারি করতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি