শিরোনাম
একজন প্রিয় অভিভাবককে হারাল পরিবার, না ফেরার দেশে অচ্যুতানন্দ চক্রবর্তী ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণে নতুন আলোচনা,সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায় ভোলা’র’ বোরহানউদ্দিনে ডা.মোসলেউদ্দিনের মৃত্যু, শোকের ছায়া পরিবার ও স্বজনদের মাঝে ভোলা জেলা যুবদলে নতুন নেতৃত্বের সূচনা,সভাপতি ফেরদৌস সম্পাদক মনির অপরাধের রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ সুপার, সরেজমিনে পরিদর্শন একাধিক ঘটনাস্থল গোপন সংবাদের ভিত্তিতে অভি/যান,দুলারহাটে নারীর হেফাজতে মিলল ৫২৫ গ্রাম গাঁ’জা বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন–ড্রেজার-বাল্কহেডসহ আটক ৫, জরিমানা দেড় লাখ টাকা দাপ্তরিক শৃঙ্খলা ও পেশাদারিত্ব বাড়াতে ভোলা জেলা পুলিশ পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি সারোয়ার জাহান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নিজামুদ্দিন ছালিফ, সন্তানের সুস্থতায় দেশবাসীর দোয়া চাইলেন বাবা নিক্সন

নতুন বছর

NEWS ROOM / ১৮৪ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

 


ডাঃ মোঃ মহিউদ্দিন
——-
একটি বছর ফুরিয়ে গেল
কখন যেন কোন ফাঁকে,
সুখ-দুখের অনেক স্মৃতি
পরে রইল শুন্য বুকে।

রোগ মহামারী জগৎজুড়ে
ডাকল এসে মরন,
নতুন আশায় বুক বেঁধেছি
নতুন বছরকে করেছি বরন।

নতুন বছরে নতুন দিনে
জাগলো মনে আশা,
হানাহানি ভুলে গিয়ে
বাড়ুক ভালোবাসা।

গেল বছরে রোগ মহামারীতে
আতঙ্কিত ছিলাম সবাই,
নতুন উষার নতুন আলোতে
চলো সকলে এগিয়ে যাই।

পুরনো দিনের সব কিছু ভুলে
নতুনের আনন্দে মাতি,
নতুন বছরে সবার মাঝে
জ্বলুক আশার প্রদীপ বাতি।

নতুন বছরে উদ্ভাসিত হোক
হাসি দিয়ে মুখে,
আগামীর পথ চলা হয় যেন
সুনিপুণ স্বপ্ন নিয়ে বুকে।

গতবছর দুঃখ-কষ্ট
কেউ রেখোনা মনে,
আনন্দ ভালোবাসা ভরে থাকুক
বছরের প্রথম দিনে।

সুখের স্মৃতি থাকুক মনে
দুঃখের স্মৃতি যেও ভুলে
নতুন বছরে অনেক স্বপ্ন
আগামীর দিন গোনা,
এ বছরটি যেন সুখময় হয়
সবার জন্য শুভকামনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি