• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবেই ভোলায় নির্বাচন কমিশনার আহসান হাবিব।

NEWS ROOM / ১৭৪ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩




সাইফুল ইসলাম আকাশ ভোলা জেলা প্রতিনিধি:
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবেই,নির্বাচনে কোনক্রমেই অস্বচ্ছতা ও অসততা গ্রহণ করা হবে না। এ ব্যাপারে আমাদের ফুল টিম দৃঢ় প্রতিজ্ঞ।আমাদের সকলের উদ্দেশ্য এক, ফ্রি-ফেয়ার এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ।তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ ও অতিগুরুত্বপূর্ণ কেন্দ্রের জন্য অতি গুরুত্বপূর্ণ ভাবেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এবারের নির্বাচনে দায়িত্ব পালন করা সংশ্লিষ্টদের জবাবদিহিতা বাড়ানো হচ্ছে। প্রশাসন অত্যন্ত সুন্দরভাবে কাজ করছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে
নির্বাচন কমিশনার আজ মঙ্গলবার ২৬ ডিসেম্বর বিকেলে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভা শেষে সন্ধ্যায় সাংবাদিকদের এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, এবার নির্বাচনে আমরা একটি অ্যাপস তৈরি করেছি। দুই ঘন্টা পর পর যে কেউ দেখতে পারবে কোন কেন্দ্রে কত ভাগ ভোট হয়েছে। কোন অস্বাভাবিকতা পরিলক্ষিত হলে ভোট কেন্দ্র বন্ধ করে দেয়া হবে।
নির্বাচনে কোন চ্যালেঞ্জ রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আহসান হাবিব খান বলেন, প্রত্যেকটি জিনিসেরই চ্যালেঞ্জ থাকে। আমরা যখন যে চ্যালেঞ্জ ফেস করব তার সমাধানের জন্য কাজ করা হবে।
এ সময় বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী,বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ফারুক উল হাসান,ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ আরিফুজ্জামান,ভোলা জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান বিপিএম,ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক তামীম আল-ইয়ামিন,অতিরিক্ত জেলা প্রশাসকগণ আলমগীর হোসাইন,জেলার বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকতা ও থানার ভারপ্রাপ্ত কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি