• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

দশমিনায় মৃত্যু ফাঁদে রুপান্তরিত বেতাগীর ভাংরা সেতু 

NEWS ROOM / ২১১ বার ভিউ
আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩



আরিফুর রহমান ঝন্টু ,দশমিনা (পটুয়াখালী)প্রতিনিধি। 
পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী-ভাংরা সংযোগ সেতুটি এখন মৃত্যু ফাঁদে রুপান্তরিত হয়েছে।বন্ধ হয়ে গেছে মানুষসহ স্থানীয় যানবাহন চলাচল। সেতুটির এমনই ভগ্নদশা, যে কোন সময় ধষে পরে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এটি দশমিনা-বাউফলের অন্যতম সংযোগ সেতু হওয়াতে ওই এলাকার জন সাধারনের কাছে অত্যান্ত গুরুত্বপূর্ণ সেতু। সেতুটির পশ্চিম দিকে রয়েছে দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রাম। আর পূর্ব দিকে রয়েছে বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ভাংরা গ্রাম। ৩২ মিটার দৈর্ঘ্য এবং ৩ মিটার প্রস্তরে এই সেতুটি ওই দুই ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। প্রতিদিন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ কয়েক হাজার মানুষ এই সেতু দিয়ে যাতায়াত করে। কংক্রিটের ঢালাইয়ে নির্মিত সেতুটির বিভিন্ন স্থানের ঢালাই ধসে গিয়ে রডের জালি বেরিয়ে গিয়ে মানুষের পায়ে হেটে চলাচল করাও বন্ধ হয়ে গেছে। ভেংয়ে পরেছে বিভিন্ন অংশের দুই পাসের রেলিং। দুই পাশের সংযোগ সড়কের অবস্থাও প্রচন্ড খারাপ। র্দীঘদিন যাবত মেরামত না হওয়ায় সংযোগ সড়কের মাটি ব্রিজের থেকে এক দেড় ফুট নিচে দেবে গেছে । এ ব্যাপারে বেতাগী সানকীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু বলেন, বাউফলের নওমালা ও মধ্যবর্তী দশমিনা উপজেলার স্বর্ন মাধবার বাড়ির পশ্চিম পাশে বেতাগী খালের উপর ব্রিজটি খুবই অত্যান্ত নাজুক অবস্থা তাই স্কুল শিক্ষার্থী ও জনসাধারনের চলাচলের ভোগান্তি থেকে মুক্তি পেতে গুরুত্বপূর্ণ ব্রীজটি দ্রুত নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি । এবিষয়ে দশমিনা উপজেলা প্রকৌশলি এলজিইডি মোঃ মকবুল হোসেন বলেন, ব্রিজটির জন্য উপর মহলে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
মোঃ আরিফুর রহমান ঝন্টু
দশমিনা প্রতিনিধি
মোবাঃ ০১৭৪১৭৮৮০৩০
তারিখ ২৮-৪-২৩ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি