• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ট্রাফিক নিয়ন্ত্রণ করা শিক্ষার্থীদের মাঝে মোস্তফা চেয়ারম্যান স্মৃতি সংঘের খাবার বিতরণ

NEWS ROOM / ১৩১ বার ভিউ
আপডেট : শনিবার, ১০ আগস্ট, ২০২৪




আশিকুর রহমান শান্ত , ভোলা প্রকাশ।।

সরকারের পতন ও পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি ঘোষণা করে। সড়কে নেই ট্রাফিক পুলিশের সদস্যরাও। এ সময়ে রাস্তায় গাড়ি চলাচলে বিশৃঙ্খলা রোধ করতে মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকগণ। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দারুণ ভূমিকা পালন করায় প্রশংসায় ভাসছেন শিক্ষার্থীরা। জনগণ ও বিভিন্ন সামাজিক সংগঠন শিক্ষার্থীদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছে।

ভোলার শহরের সদর রোড, বাংলা স্কুল মোড়, কালিনাথ রায়ের বাজার, নতুন বাজার, কাবিল মসজিদের মোড়, বরিশাল দালান এর সামনে সহ শহরের প্রায় প্রতিটি জায়গায় এমন দায়িত্ব পালন করা শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের মাঝে খাবারের ব্যবস্থা করে সামাজিক সংগঠন মোস্তফা চেয়ারম্যান স্মৃতি সংঘ।

শনিবার (১০ আগস্ট) দুপুরে ছাত্র-ছাত্রী ও স্বেচ্ছাসেবকদের মাঝে এ খাবারের প্যাকেট বিতরণ করেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্যগণ। এসময় উপস্থিত ছিলেন, মোস্তফা চেয়ারম্যান স্মৃতি সংঘ এর সভাপতি মোঃ মাহমুদুল হাসান ফরাজী, সহ-সভাপতি মহাসিন মোল্লা, সহ-সভাপতি কামরুল তালুকদার, সাধারণ সম্পাদক জহির তালুকদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, শিক্ষক খাইরুল ইসলাম শাওন, সংগঠনের সদস্য এছহাক ফরাজী, রাকিব তালুকদার, রাসেল ফরাজী প্রমুখ।

সরজমিনে গিয়ে দেখা যায়, ছাত্রছাত্রীদের কেউ সড়কের সিগন্যাল নিয়ন্ত্রণ করছে। গাড়িচালকরা সঠিক লেন মেনে চলতে বাধ্য হচ্ছে। সিগন্যাল না মানলে তাদের বাধাও দেয়া হচ্ছে। ফলে ট্রাফিক পুলিশ বিহীন রাস্তায় গাড়ি চলাচলে ভোগান্তি কমেছে। সড়কে বড় যানজটও দেখা যাচ্ছে না।

ট্রাফিক পুলিশের ভূমিকায় নামা এই শিক্ষার্থীরা নিয়ম না মানা চালকদের শাস্তিও দিচ্ছেন। হেলমেটবিহীন মোটর সাইকেল চালকদের সতর্ক করা হচ্ছে। ক্ষেত্রবিশেষে শাস্তি হিসেবে ৫-১০ মিনিট রাস্তায় অপেক্ষায়ও রাখছে। এর পাশাপাশি রাস্তা পরিষ্কারও করছে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি