• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

জেএমবি হামলায় নিহত সহকারী জজ সোহেল আহমেদ ও  জগন্নাথ পাঁড়ের ১৭ তম শাহাদত বার্ষিকী পালিত

NEWS ROOM / ১৬৪ বার ভিউ
আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

জেএমবি হামলায় নিহত সহকারী জজ সোহেল আহমেদ ও  জগন্নাথ পাঁড়ের ১৭ তম শাহাদত বার্ষিকী পালিত।

স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ

ভোলায় শোক র্্যালি, পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জেএমবির বোমা হামলায় নিহত সহকারী জজ সোহেল আহমেদ দিদার এবং সহকারী জজ জগন্নাথ পাঁড়ে’র ১৭ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এছাড়া ভোলা জেলা জজ আদালতের হাজতখানায় শহীদ সোহেল আহমেদ দিদার এর নামে একটি পাঠাগার এবং একটি টেলিভিশন এর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি শীতকালের জন্য হাজতখানার ফ্লোরে কার্পেটের ব্যবস্থা করা হয়েছে।

আজ সকালে ভোলা জেলা জজ আদালত প্রঙ্গন থেকে বিচার বিভাগ ও জেলা আইনজীবী সমিতির ব্যানারে একটি শোক র্্যালি বের হয়ে কালিবাড়ি রোডস্থ শহিদ সোহেল আহমেদ দিদার এর সমাধিস্থলে গিয়ে শেষ হয়। সেখানে জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক এবং পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম শহিদ সোহেলের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় চিফ জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক, অতিরিক্ত চিফ জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দে, যুগ্ম জেলা জজ শামসুদ্দিন আহমেদ,  ভোলা বারের সভাপতি এ্যাডভোকেট মোঃ ফরিদ উদ্দিন,  সম্পাদক মাহবুবুল হক লিটুসহ অন্যান্য বিচারক ও আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোলা

১৪/১১/২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি