• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে বিয়ের আগে কিশোরীর আত্মহত্যা বোরহানউদ্দিনে ইয়াবা লেনদেনের সময় পুলিশের হানা, আটক দুই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভোলার পরিচিত মুখ সুশান! প্রবাসীর ৭০ লাখ টাকা ও স্বর্ণ আত্মসাত! গোপনে তালাক দিয়ে তৃতীয় বিয়ে—বোরহানউদ্দিনে তাসলিমা কাণ্ডে তোলপাড় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

চরফ্যাশন ওমরপুরে আনারস মার্কার উঠান বৈঠক।

NEWS ROOM / ১৩৮ বার ভিউ
আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২

রুবেল আশরাফুল, চরফ্যাশন (ভোলা)।

চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী এ.কে.এম সিরাজুল ইসলামের নির্বচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় ইউনিয়নের ৩নং ওয়ার্ড ডাক্তার বাড়ি এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অসংখ্য নেতাকর্মী, সমর্থক, নারী-পুরুষের উপস্থিতিতে উঠান বৈঠকটি জনসভায় রূপ নেয়।

উঠান বৈঠকে ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নাইমুল হাসান সোহাগ বলেন, ওমরপুর ইউনিয়নকে শান্তিতে রাখতে চাইলে, চোর-ডাকাত ও সন্ত্রাস মুক্ত রাখতে চাইলে আনারস মার্কায় ভোট দেওয়ার বিকল্প নেই। তাই আমরা চলমান উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে আগামী ২৮ নভেম্বর আনারস মার্কায় ভোট দিয়ে সিরাজ ভাইকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করব।

ভোটারদের উদ্দেশ্য চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম চ্যালেঞ্জ করে বলেছেন, আমি চেয়ারম্যান থাকা অবস্থায় সরকারের দেয়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এমনকি টিউবওয়েল স্থাপনের নামে কারো কাছ থেকে একটি টাকাও নেইনি। আমি জনগণের টেক্স মওকুফ করে আমার পকেট থেকে সরকারের রাজস্ব পূরণ করেছি। তিনি আরও বলেন, এ এলাকায় যত অপমৃত্যু হয়েছে কারো পোস্টমর্টেম করতে দেইনি। আমার কোন আত্মীয় স্বজন এলাকায় চাঁদাবাজি করিনি। এমন ভালো দিকগুলো বিবেচনা করে আগামী ২৮ নভেম্বর আনারস মার্কায় ভোট দিয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করতে সকলের নিকট অনুরোধ জানিয়েছেন সিরাজুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি