• রবিবার, ১৭ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলা জেলা কারাগারে কারা কর্মকর্তা-কর্মচারীদের ‘বেসিক লাইফ সাপোর্ট’ প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন ভোলায় ৫ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক ভোলায় ৫ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধের নোটিশ বোরহানউদ্দিনে কুকুর আতঙ্কে পৌর এলাকার বাসিন্দারা ভোলার উত্তর দিঘলদীতে স্কুলছাত্রী / ধ/র্ষ/ণ/ ও অভিযুক্ত গ্রেফতার আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাথে ভোলা জেলা পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ ভোলা সদর মডেল থানার অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাত্র ২০০ টাকার জন্য অক্সিজেন মাস্ক খুলে নেওয়ায় / প্রাণ / গেল মেহেন্দিগঞ্জের গৃহ/বধূর ভোলার বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল, স্থিতিশীল খোলা তেল

চরফ্যাশনে নুরুল ইসলাম নয়নের জনসভা জনসমুদ্রে পরিণত

NEWS ROOM / ১১৪ বার ভিউ
আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলা ৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ ফেব্রুয়ারি বিকালে চরফ্যাশন সরকারি ট্যাফনাল ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় হাজার হাজার নেতাকর্মী সহ সাধারণ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্য নুরুল ইসলাম নয়ন বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।ভোলা ৪ আসনের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই।”
নুরুল ইসলাম নয়ন আরো বলেন,একটি রাজনৈতিক দল পরাজয়ের অবাস পেয়ে নির্বাচনকে বিভিন্নভাবে ষড়যন্ত্রের আওতায় এনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পরিকল্পনা করছেন। এই ইঞ্জিনিয়ারিং থেকে বাঁচার জন্য গোটা বাংলাদেশের মানুষ আজ দিশেহারা ও হতাশায় নিমজ্জিত। দলটি নিজেদেরকে সৎ দাবী করা অর্থাৎ স্বঘোষিত জান্নাতি দল ১২ ফেব্রুয়ারি জাল ভোট দেওয়ার পরিকল্পনা করছে। এই যদি হয় তাদের সম্পর্কে বাংলাদেশের মানুষের ধারনা, তাহলে তারা কেমন সৎ লোক, আপনারাই সেই সিদ্ধান্ত নিবেন।’
তিনি বলেন, ‘আমরা এমন একটি দলকে প্রতিদ্বন্ধী হিসেবে পেয়েছি যে, স্বাধীনতা সার্বভৌমত্ব অবদান ছিলো না বরং তারা বিপক্ষে অবস্থান নিয়েছিলো। একাত্তরে একদিকে ছিলো তাদের দাসত্বের শৃঙ্খল, আরেক দিকে ছিলো স্বাধীনতার জন্য মুক্তির সংগ্রাম। এরা দাসত্বের শৃঙ্খলকে সেদিন আলিংগন করেছিলো। শুধু তাই নয়, ওরা আমাদের কম বয়সী মা-বোনদেরকে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিলো। মা-বোনদের সম্মান, ইজ্জত ওরা সেদিন নিলামে তুলেছিলো। আমাদের মুক্তিযোদ্ধাদেরকে পাক বাহিনীর কাছে হত্যা করার জন্য তুলে দিয়েছিলো। ওরা বলে ‘সৎ লোকের শাসন চাই, আল্লাহ আইন চাই।’ আপনারা যদি আল্লাহ আইন চান তাহলে কৃষ্ণ নন্দিকে কেন মনোনয়ন দিয়েছিলেন? ওরা বলছে, রোজ আর পূজা সমান।
গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠিত করার নেতৃত্ব দিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।কিন্তু ওরা গণতন্ত্রে আকাঙ্খাকে ধারণ করেনি,ওরা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিলো।’
তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীক সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। সততা, জবাবদিহিতা ও ন্যায়ভিত্তিক রাজনীতির মাধ্যমে চরফ্যাশন ও মনপুরা উপজেলাকে একটি উন্নত ও শান্তিপূর্ণ এলাকায় রূপান্তরের অঙ্গীকার করেন তিনি।তিনি অতীতের ন্যায় উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ সকলের কাছে ধানের শীষের ভোট এবং সকলের দোয়া চান।

জনসভা স্থলে সকাল থেকেই একে একে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল এসে জনসভা স্থল কানায় কানায় পরিপুর্ন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি