• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

চরফ্যাশনে ঘুমন্ত গৃহবধুকে কুপিয়ে হত্যা, আহত ১

NEWS ROOM / ২১৮ বার ভিউ
আপডেট : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২




চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।

ভোলার চরফ্যাশনে চরের জমি বিরোধ নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধাঁরে ঘরে ঢুকে বকুল বেগম (৩২) নামের গৃহবধুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

জানা যায় , মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে দুলারহাট থানার বিচ্ছিন্ন ইউনিয়ন মুজিব নগর সিকদারের চর নয় নম্বর ওয়ার্ডে এ হত্যা কান্ড ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিহতের পরিবার সুত্রে জানাগেছে।

এসময় দুর্বৃত্তরা গৃহবধুর সাথে ঘুমিয়ে থাকা তার বড় বোন মুকুল বেগমকে এলোপাতারী কুপিয়ে জখম করেন। মুকুল বেগমের মৃত্যু হয়েছে ভেবে হত্যাকারীরা তাকে ফেলে চলে যায়। প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় আহত মুকল বেগমকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার করেন। নিহত গৃহবধু ওই গ্রামের আলম বাচ্চু মেলকারের স্ত্রী।

গৃহবধুর স্বামী আলম বাচ্চু মেলকার অভিযোগ করেন, প্রতিপক্ষ আসলাম, সোহল, মিঠু ও জুয়েলদের সাথে ওই চরের তার জমি নিয়ে বিরোধ চলমান আছে। দীর্ঘদিন মামলা মোকদ্দমা চলমান রয়েছে। প্রতিপক্ষরা জমি ছেড়ে দেয়ার জন্য তাকে এবং তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি ধামকি দিয়ে আসছিলেন। ঘটনার রাতে তিনি চর থেকে এসে ভোলায় জজ আদালতে মামলার হাজিরা দেয়ার জন্য চরফ্যাসনে আত্মীয়ের বাড়িতে ছিলেন। গভীর রাতে প্রতিপক্ষরা তার বসত ঘরে ঢুকে তার ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন। হত্যাকারীদের শব্দ পেয়ে তার স্ত্রীর বড় বোন মুকুল বেগম ঘুম থেকে উঠে বোনকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও এলোপাতারী কুপিয়ে হত্যার চেষ্টা চালান। মুকুল বেগমের মৃত্যু হয়েছে এমন ভেবে হত্যাকারীরা তাকে ফেলে রেখে চলে যায়।

পরে গুরুতর আহত মুকুল বেগম ঘর থেকে বেড়িয়ে ডাকচিৎকার দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে আসেন। মোবাইল ফোনে খবর পেয়ে তিনি বাড়িতে গিয়ে দুলারহাট থানা পুলিশকে খবর দেন।
ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য জানায়ানি।

দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক জানান, গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠিয়েছেন। এখন থানায় কোন অভিযোগ হয়নি। তদন্ত চলছে ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি