ঘূর্ণিঝড় সিত্রাং: ভোলায় বৈরী আবহাওয়া, জেলা প্রশাসকের প্রস্তুতি সভা, প্রস্তুত ৭৪৬টি আশ্রয় কেন্দ্
স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশ ।।
ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকেই জেলা জুড়ে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে উপকূলীয় জেলা ভোলাকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ইতিমধ্যে ঘূর্ণিঝড় মোকাবেলায় দুপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী জানান, ঘূর্ণিঝড় মোবাকেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের কর্মস্থলে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যে জেলার ৭৪৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি ১ হাজার ৩০৬টি শিক্ষা প্রতিষ্ঠানক প্রস্তুত রাখার জন্য অবহিত করা হয়েছে।সাত উপজেলায় খোলা হয়েছে ৮টি কন্ট্রোল রুম। ১৩ হাজার ৬৬০জন সিপিপির স্বেচ্ছাসেবক সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। জেলার ৭০টি ইউনিয়ন ও সাতটি উপজেলায় একটি করে মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া
জেলার বিচ্ছিন্ন ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে আনার প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।