শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

গরম বিটুমিন নিক্ষেপে ঝলসে গেলো অটো চালকের হাত-পা।

NEWS ROOM / ১৬০ বার ভিউ
আপডেট : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩




অনন্ত হাসান মাসুদঃ

ভোলায় প্রভাবশালী এক ঠিকাদারের শ্রমিকদের নিক্ষেপ করা গরম বিটুমিনের আঘাতে জ্বলছে গেলো ফিরোজ নামে এক অটো চালকের হাত ও পা।

সদর উপজেলার শিবপুর ইউনিয়নের পাতা খোলা মসজিদের সামনে সড়কে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় অটোচালক নিজেই দৌড়ে এসে ভোলার সদর হাসপাতালে ছুটে আসেন।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী ও আহত অটো চালক জানান, গত কয়েকদিন যাবত জুগিরঘোল থেকে শিবপুর ইউনিয়নের শান্তির হাট বাজার পর্যন্ত চলছে সড়ক সংস্কারের কাজ। অটোচালক ফিরোজ শান্তির হাট থেকে ভোলা সদরের দিকে রওনা হয়ে পাতা খোলা মসজিদের সামনে আসলে সেখানে পিস ঢালাইকৃত রাস্তায় ভুলবশত তার অটোর চাকা উঠে যায়। বিষয়টি নজরে এসে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই কাজের দায়িত্বে থাকা শ্রমিকরা। কিছু বুঝে ওঠার আগেই এক শ্রমিক তার হাতে থাকা গলন্ত বিটুমিনের কেতলি থেকে অটোচালকের উপর নিক্ষেপ করে গরম বিটুমিন। মুহূর্তের মধ্যে অটোচালকের ডান হাত ও ডান পায়ে গরম বিটুমিন পড়ে অনেকাংশে ঝলসে যায়। অবস্থার বেগতিক দেখে রিক্সা চালক নিজেই দৌড়ে আসেন ভোলা সদর হসপিটালে। এরপর ইমারজেন্সিতে প্রাথমিকভাবে তার চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে দেন কর্তব্যরত চিকিৎসক।

আহত অটো চালক ফিরোজ সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা বাবুলের ছেলে।

এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে ওই সড়ক সংস্কারের দায়িত্বে থাকা একাধিক শ্রমিককে জিজ্ঞেস করেও কারো কাছ থেকেই কোন ধরনের সদউত্তর পাওয়া যায়নি।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির জানান, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে সকল ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহন করার কথা জানান তিনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি