• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন। ভোলা সদর হাসপাতাল চত্বরে মোটরসাইকেলের দখল,রোগী-স্বজনদের চরম ভোগান্তি। ভোলাসহ ১০ জেলায় বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন। ভোলা জেলা কারাগারের অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের দাবি।  বোরহানউদ্দিনে বিয়ে বাড়িতে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ: দোষীদের শাস্তির দাবিতে বরের সংবাদ সম্মেলন রথের সারথি হতে পেরে নিজেকে ধন্য মনে করেন বিশিষ্ট ব্যবসায়ী শ্রী বিশু ঘোষ। সাফল্যের শিখরে রুহান,ভয়া/বহ সড়ক দুর্ঘটনা থেকে ফিরে আজ বিইউপির শিক্ষার্থী,আবেগাপ্লুত শিক্ষক জোয়ারের পানিতে ক্ষতি/গ্রস্ত ৩২ পরিবার পেল ৩০ কেজি করে ত্রাণের চাল। ভোলায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভি/যান,নিয়মিত তদারকির ঘোষণা। ভোলা পুলিশ লাইন্স হাসপাতালে আধুনিকায়ন, ১০ শয্যা বিশিষ্ট এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন।

কোস্টগার্ডের আয়োজনে ‘তারুণ্যের উৎসব শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী

NEWS ROOM / ১০৭ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা প্রকাশ।।

ভোলায় ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী পরিচালনা করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

২৯ মে সকাল ১০ টা হতে ১১ টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোনের আয়োজনে “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” মন্ত্রে তারুণ্যের উৎসব-২০২৫ এর আওতায় বিসিজি বেইস ভোলায় কর্মরত কোস্ট গার্ড সদস্যবৃন্দ, ভোলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততায় ভোলা সদর উপজেলাধীন খেয়াঘাট এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। ভবিষ্যতেও কোস্ট গার্ড পরিবেশ রক্ষার্থে এরূপ কার্যক্রম অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি