• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

কিস্তির টাকা না দেওয়ায় গরু নিয়ে গেল এনজিও গ্রামীণ জনউন্নয়ন সংস্থা’র লোকজন

NEWS ROOM / ২২৮ বার ভিউ
আপডেট : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪




আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় কিস্তির টাকা দিতে না পারায় এক অসহায় পরিবারের গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দক্ষিণ আইচা গ্রামীণ জনউন্নয়ন সংস্থার এক এনজিও কর্মীর বিরুদ্ধে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চরমানিকা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দৌলতপুর গ্রামের কাঞ্চন মিস্ত্রির স্ত্রী কুলসুম বেগম বলেন, সম্প্রতি দক্ষিণ আইচা গ্রামীণ জনউন্নয়ন সংস্থা থেকে ৭০ হাজার টাকা ঋণ নেই। সেই টাকা সপ্তাহে ২৫০০ টাকা করে ১৩টি কিস্তি দিয়েছি। হঠাৎ দেশের চলমান পরিস্থিতি কারণে ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় ওই এনজিওর মাঠকর্মী হাসিনা ও ম্যানেজার মো. শামীম আমার বাড়িতে এসে আমার গরু ছিনিয়ে নেয়।

তিনি আরও বলেন, গরুটি নিতে তাদেরকে নিষেধ করলেও তারা কোনো কথা শুনেনি। আমি ক্ষেতখামারে কাজ করে সংসার চালাই। আমি তাদেরকে বলছি সমিতির টাকা পরিশোধ করব তাও শুনল না। গরুটি নেওয়ার সময় তাদেরকে বলেছি গরুটির একটি চার মাসের বাচ্চা রয়েছে। বাচ্চাটি এখন চিৎকার করছে। তবুও তারা গরুটি ছাড়েনি।

স্থানীয় ইউপি সদস্য ছালাউদ্দিন মুন্সি বলেন, এনজিওর টাকা দিতে না পারায় গোয়াল ঘর থেকে একটি গরু ছিনিয়ে নিয়ে অমানবিক কাজ করেছে এনজিওর লোকজন। আইনিভাবে এটা করতে পারে না। এনজিওটির বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

সংস্থার মাঠকর্মী হাসিনা বেগম বলেন, এনজিও থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে কয়েকটি কিস্তি চালিয়েছে কুলসুম বেগম। এরপর ঋণ খেলাপি করছেন তিনি। সেই টাকা পরিশোধ করতে বারবার বলেছি। টাকা পরিশোধ না করায় তার একটি গরু নিয়ে আসছি।

গ্রামীণ জনউন্নয়ন সংস্থার ম্যানেজার মো. শামীম বলেন, কিস্তির টাকা পাওনা থাকায় একটি গরু নিয়ে আসছি। এর বাহিরে তিনি আর মন্তব্য করেননি।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ সাংবাদিকদের বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি