• মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় নদীর তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারানোর হাহাকারে হারিয়ে গেছে ঈদের আনন্দ, ব্লকের দাবিতে মানববন্ধন ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী আমার প্রাণ,আমি তাদেরকে সন্তানের মতো ভালোবাসি:মাফরুজা সুলতানা মনপুরায় আব্দুল মান্নান হাওলাদারের জানাজা ও দাফন সম্পন্ন বোরহানউদ্দিন উপজেলা পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে শুভেচ্ছা জানালেন সভাপতি ও সাধারণ সম্পাদক মেহেন্দিগঞ্জ পৌর মেয়র নির্বাচনে আলোচনায় রয়েছেন বিএনপির একাধিক প্রার্থী। মেহেন্দিগঞ্জে দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে নগদ টাকা বিতরণ। ঈদ উপলক্ষে ভোলার ইলিশাঘাট থেকে যাত্রীদের সুবিধাতে ফ্রি বাস সার্ভিস দিয়েছে জেলা পুলিশ। যত প্রতিশ্রুতি দিয়েছি সব বাস্তবায়ন করবো- প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। সরকারি কর্মকর্তা-কর্মচারী ও চেয়ারম্যানদের সাথে প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি’র মতবিনিময় সভা। মেহেন্দিগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে হুইল চেয়ার ও চেক বিতরণ।

উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্ব ভোলা-৪ আসনে নুরুল ইসলাম নয়নের বিজয়

NEWS ROOM / ৪৭ বার ভিউ
আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার

ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে বিজয় অর্জন করেছেন নুরুল ইসলাম নয়ন। স্থানীয়দের মতে, এই ফলাফল শুধুমাত্র একটি রাজনৈতিক জয় নয় এটি দীর্ঘদিনের অবহেলা, প্রত্যাশা ও উন্নয়ন চাহিদার প্রতিফলন।

দ্বীপ উপজেলা মনপুরা বছরের পর বছর যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে পিছিয়ে রয়েছে। নিয়মিত বিদ্যুৎ সরবরাহ, জাতীয় গ্রিড সংযোগের পূর্ণ বাস্তবায়ন, নিরাপদ ও স্থায়ী নৌ-যোগাযোগ, উন্নত স্বাস্থ্যসেবা এবং মানসম্মত শিক্ষা এসব দাবি বহুদিন ধরেই স্থানীয়দের মুখে মুখে। কিন্তু প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় মানুষের মাঝে এক ধরনের হতাশা তৈরি হয়েছিল।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এবারের নির্বাচনে ভোটাররা ব্যক্তি নয় উন্নয়নকেই প্রাধান্য দিয়েছেন। তারা এমন নেতৃত্ব চান, যিনি প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেবেন এবং জবাবদিহিতার মাধ্যমে এলাকার অগ্রগতি নিশ্চিত করবেন।

স্থানীয়দের প্রত্যাশা, দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে নবনির্বাচিত সংসদ সদস্য চরফ্যাশন মনপুরার সার্বিক উন্নয়নে কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ নেবেন। বিশেষ করে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বাস্তবায়ন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার দাবি জোরালো।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তার পাশাপাশি উন্নয়ন পরিকল্পনা দ্রুত ঘোষণার আহ্বান জানানো হচ্ছে। অনেকেই বলছেন, এই বিজয়ের প্রকৃত মূল্যায়ন হবে দৃশ্যমান কাজের মাধ্যমে।

চরফ্যাশন মনপুরার মানুষ এখন আশাবাদী নতুন নেতৃত্বের হাত ধরে দ্বীপাঞ্চলের সম্ভাবনা বাস্তব রূপ পাবে এবং দীর্ঘদিনের বঞ্চনা ঘুচবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি