• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
মনপুরার কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ।। মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুস ভোলা-২ আসনের উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশেষ তহবিলের দাবি সংসদে বাজেট বক্তৃতায় এমপি হাফিজ ইব্রাহিম। ভোলার ভেদুরিয়ায় শিশু ধ/র্ষ/ন প্রধান আসামী বান্দরবন থেকে গ্রেপ্তার নেইমারের প্রত্যাবর্তনে উজ্জীবিত ব্রাজিল,স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারাল সেলেসাওরা। ভোলা শহরের প্রধান সড়কে অসংখ্য অটোরিকশার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট; দুর্ভোগে সাধারণ মানুষ। ভোলার এক সময়ের কোলাহলময় খেয়াঘাট এখন সুনশান নীরব। লঞ্চ চলাচল বন্ধ থাকায় দিন দিন হারাচ্ছে তার ঐতিহ্য ও অস্তিত্ব। লালমোহনে খালখনন প্রকল্পের এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সংস্কারের অভাবে জীর্ণ দশায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। নতুন করে নির্মাণের ঘোষণা থাকলেও বাস্তবায়নের দেখা নেই। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা দিচ্ছে ওয়ালটন প্লাজা

আস্থা লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোগে ভোলায় ব্যবসা ও সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত

NEWS ROOM / ২২৩ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

জাকির হোসেন সোহেল সিনিয়র ষ্টাফ রিপোর্টার

“সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি” শ্লোগানকে সামনে রেখে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর ভোলা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো ব্যবসা ও সাংগঠনিক উন্নয়ন সভা ২০২৫।

০৬ মে ২০২৫, মঙ্গলবার, প্রতিষ্ঠানটির নিজস্ব অফিস কার্যালয়ে (মহাজনপট্টি, হাবিব হোটেল, ৪র্থ তলা, ভোলা সদর) এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত ‘আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট’-এর একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে আস্থা লাইফ এ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা লাইফ ইন্স্যুরেন্সের চিফ অপারেটিং অফিসার (সিওও) মোঃ সাইফুদ্দীন। বিশেষ অতিথি ছিলেন প্রশিক্ষণ ও ডেভেলপমেন্ট বিভাগের ইনচার্জ মোঃ মিজানুর রহমান এবং ডেপুটি সেলস ম্যানেজার মোঃ আব্দুল মতিন।

সভাটি সঞ্চালনায় ছিলেন ভোলা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ জাকির হোসেন ও মোঃ নাসির উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত পলিসি গ্রাহক, সেলস এক্সিকিউটিভ, ইউনিট ম্যানেজার, ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।

বক্তারা বলেন, আস্থা লাইফ ‘নতুন ধারার বীমা’ সেবার অঙ্গীকার নিয়ে গ্রাহকের আস্থা ও নির্ভরযোগ্যতা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা এবং দ্রুত বীমা দাবি পরিশোধের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই বীমা শিল্পে একটি রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ সাইফুদ্দীন বলেন, “আস্থা লাইফ জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। ইন্স্যুরেন্স খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। আমরা চাই, সেনাবাহিনীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সদস্যরা সেবার ব্রত নিয়ে জীবন বীমা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিক।”

তিনি ভোলাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং আগ্রহী ব্যক্তিদের আস্থা লাইফে যোগদানের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি