• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলা সদর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সুমন মাঝির পিতার পরলোক/গমন,সনাতনী সমাজে শোকের ছায়া! সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী ভোলা পৌরসভার একাধিক সড়ক বেহাল সড়কে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। মেঘনার পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার ওপরে,মনপুরায় জোয়ারে প্লাবিত নিম্নাঞ্চল পানিবন্দি ১০ হাজার মানুষ,তলিয়ে গেছে রামনেওয়াজ লঞ্চঘাট।। বাল্যবিয়ের শিকার ভোলা উপকূলের স্কুলগামী কিশোরীরা অভিভাবকদের অসচেতনতা ও দারিদ্র্য বাড়াচ্ছে ঝুঁকি মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন ভোলায় উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উদযাপন। লিটন চন্দ্র রক্ষিত ও বিল্টু চন্দ্র দে’র নেতৃত্বে বোরহানউদ্দিনে উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপরে পানি,মেঘনার জোয়ারে তলিয়ে গেছে মনপুরার নিচু এলাকা।উজানের পানির চাপ ও অমাবস্যার প্রভাবে ভোলায় নদ-নদীর পানি বৃদ্ধি। ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক শাহিন গ্রেপ্তার। স্বর্ণের কলস দেওয়ার প্রলোভন, ‘জ্বীনের বাদশা’ পরিচয়ে লাখ লাখ টাকা হাতিয়ে উধাও দম্পতি।

আমার স্বপ্ন ভোলা বরিশাল ব্রিজ হবেই – তোফায়েল আহমেদ

NEWS ROOM / ২২৩ বার ভিউ
আপডেট : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

মোঃ হাসনাইন আহমেদ , ভোলা প্রকাশ।।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে চরসামাইয়া ইউনিয়নে আওয়ামিলীগের পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে সদর উপজেলার চরসামাইয়া পরিষদের মাঠে ইউনিয়ন আওয়ামিলীগের আয়োজনে, সদর উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায়, চরসামাইয়া ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও চরসামাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মাতব্বরের সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদীয় আসন ১১৫ ভোলা ১ আসনে বাংলাদেশে আওয়ামিলীগ মনোনীত প্রার্থী সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ সকল জেলার মধ্যে ভোলা জেলা হলো সবচেয়ে উন্নয়নশীল জেলা। ভোলার গ্রামগুলো শহরে রুপান্তরিত হয়েছে, রাস্তাঘাট কালভাট সব কিছু পাকা হয়েছে তাই এই উন্নয়ন কে চলমান রাখতে আগামী ৭ তারিখে আপনার ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ১ টি ভোট দিবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া। শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে বিদুৎ, মেট্রোরেল এতো উন্নয়ন হয়েছে যা বলে শেষ করা যাবে না। আমার স্বপ্ন ভোলা বরিশাল ব্রিজ করা সেটা আজ হোক কাল হোক হবেই।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামিলীগের সহ সভাপতি আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস, সদর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নজরুল গোলদার এছাড়াও জেলা উপজেলা ও চরসামাইয়া ইউনিয়ন আওয়ামিলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি