• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না:এসপি শরিফুল হক

NEWS ROOM / ১৭৩ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫




মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
অপরাধীকে যে হোক,যে দলের হোক,যে পেশার হোক কাউকেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হক।
বুধবার ২৯ জানুয়ারি বিকেলে ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ প্রতিপাদ্য নিয়ে মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিবাহ সহ নানাবিধ সামাজিক অপরাধ প্রতিরোধে সর্বসাধারণের মতামত, সমস্যা ও জনগনের দ্বারপ্রান্তে পুলিশি সেবা পৌঁছে দিতে বোরহানউদ্দিন থানার আয়োজনে কাচিয়া ইউনিয়নে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমন মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হক বলেন,এই বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সারা বিশ্বের বুকে একটা অনন্য উদাহরণ, এটাকে আমরা ধরে রাখবো।” তিনি আরো বলেন যে, “জ্বীন ধরার নামে কেউ যদি চাঁদাবাজি করে তাহলে সেটা আমাকে জানাবেন। মাদক, অনলাইন জুয়া এসব বিষয়ে আমাদের শুধু তথ্য দিবেন এবং জুয়ারিদের ছবি তুলে দিবেন। প্রতিটা ঘরে ঘরে আমরা খোঁজ নেবো। এই অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসব। প্রকৃতপক্ষে কাচিয়ার যারা ভালো মানুষ তারা চায় কাচিয়া কলঙ্কমুক্ত হোক। আমরা প্রযুক্তির মাধ্যমে কাচিয়াকে জ্বীন মুক্ত করবো। আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা এই সমস্যা থেকে ঐক্যবদ্ধ হয়ে বের হবো। আমাদের অঙ্গীকার যেন আমরা রক্ষা করতে পারি।”
বোরহানউদ্দিন থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ বাবুল আখতার,ভোলা জেলা ডিবি ওসি মোহাম্মদ ইকবালুর রহমান,দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম আকাশ,ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সাদী হাওলাদার,স্থানীয় সকল শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাধারণ জনগণ, বোরহানউদ্দিন থানার অফিসার-ফোর্স এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি