• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

অনলাইন মিডিয়া বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছে- ভোলা পুলিশ সুপার মাহিদুজ্জামান

NEWS ROOM / ৩৩২ বার ভিউ
আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩




স্টপ রিপোর্টার, ভোলা প্রকাশ।।

ভোলায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুলাই)সকাল১১ টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টা ব্যাপী চলা সভায় সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারের কাছে মাদক, ইভটিজিং ও শহরের বিভিন্ন পয়েন্টের যানজটের পাশাপাশি বিভিন্ন সময় মেঘনা ও তেতুলিয়া নদীতে সাধারণ জেলেদের উপর জলদস্যুদের হামলা দস্যুদের বিভিন্ন কর্মকাণ্ড সহ জেলার বিভিন্ন বিষয় তুলে ধরেন ইলেকট্রিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

এসময় নবাগত পুলিশ সুপার মাহিদুজ্জামান বলেন, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার পাশাপাশি অনলাইন মিডিয়া বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছে। কোন ঘটনা মুহূর্তের মধ্য অনলাইনের মাধ্যমে পাঠক সংবাদ পেয়ে থাকে। তাই অনলাইন মিডিয়ার গুরুত্ব অপরিসীম। প্রাথমিক ভাবে আমরা যে বিষয় নিয়ে কাজ করবো একে একে তা আমি নোট করে নিচ্ছি। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে  সাংবাদিকদের প্রশংসা তুলে ধরে যে কোন বিষয়ে পুলিশকে সহযোগীতার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ  আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার, ভোলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু, সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন সুলতান, এস এ টেলিভিশনের জেলা প্রতিনিধি শাহাদাত শাহিন, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন লিটন, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জসিম রানা, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম সিদ্দিকুল্লা, দৈনিক মানবজমিন ও অনলাইন নিউজ পোর্টাল ভোলার নিউজের সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম,
জি টিভি ও যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল উদ্দিন, দৈনিক ভোলা টাইমস পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্না (রাজিব), ভোলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তুহিন খন্দকার, দেশ টিভির জেলা প্রতিনিধি ছোটন সাহা, মাই টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ লিটন,দৈনিক দেশের কন্ঠের জেলা প্রতিনিধি মোঃমনছুর আলম ও মোঃজাফর দৌলতখান প্রতিনিধি,  যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জুয়েল সাহা, ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইন, দৈনিক ভোলা টাইমস পত্রিকার বার্তা সম্পাদক আশিকুর রহমান শান্ত, দৈনিক ভোলা টাইমস সিটি রিপোর্টার অনন্ত হাসান মাসুদ, ভোলা বঙ্গ নিউজ (অনলাইন) হাসনাইন আহমেদ সহ বিভিন্ন জাতীয় দৈনিকের ও অনলাইন নিউজ পোর্টাল  এর সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি