• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
তালতলা বাজারে পুলিশের অভিযান, ৭০ গ্রাম গাঁজাসহ আটক ১ ২৭ বছর পর কারাগারের দরজা খুলছে কালুর, ফিরছেন স্বজনদের কাছে ভোলা শহরের গুরুত্বপূর্ণ স্পটে পুলিশের চেকপোস্ট। বাংলাবাজার ফাতেমা খানম কলেজে ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তি চলছে বেগম খালেদা জিয়া: গৃহবধূ থেকে ‘আপসহীন নেত্রী’—এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর গৃহহারা হাজারো মানুষ ১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ভোলা–ঢাকা এমভি দোয়েল পাখি-৮ লঞ্চে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভোলায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি আমিন খান,সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক

৪র্থ বারের মত নৌকার মনোনয়ন পাওয়ায় লালমোহন ও তজুমুদ্দিনের লাখো জনতার ভালোবাসার সংবর্ধনা পেল এমপি শাওন।

NEWS ROOM / ১৭৯ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
বাংলাদেশ আওয়ামীলীগের চূড়ান্ত পর্যায়ে নৌকার মনোনয়ন পাওয়ায় ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনকে লালমোহনে লাখো জনতা সংবর্ধনা দিয়েছেন।
২৯ নভেম্বর বধুবার সকালে লালমোহন ও তজুমদ্দিন উপজেলার নাগরিকগন এমপি শাওনকে এ সংবর্ধনা দেন।
চতুর্থ বারের মতো দলীয় মনোনয়ন হাতে পেয়ে মঙ্গলবার ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। বুধবার সকালে লালমোহনের নাজিরপুর লঞ্চঘাটে এসে পৌছেন নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় নেতাকর্মীরা মিছিলে মিছিলে মূখরিত করে তোলে লালমোহন পৌর শহর ও নাজিরপুর বাজার।
নূরুন্নবী চৌধুরী শাওনকে উষ্ণ শুভেচ্ছা ও সংবর্ধনা জানাতে লালমোহন ও তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ, মহিলালীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলালীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্বে মানুষ ভীর জমায়।

নাজিরপুর লঞ্চঘাট থেকে লালমোহন বাজার পর্যন্ত কানায় কানায় ছিল মানুষের ঢল। যেন উৎসবের আমেজ আর নৌকার বিজয়ের আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছেন সাধারণ মানুষ।

লালমোহন ও তজুমদ্দিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাদ্যযন্ত্র নিয়ে মিছিল আসতে থাকে লালমোহন পৌর শহরে।

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনকে ফুল দিয়ে বরণ করতে লালমোহন চৌরাস্তায় ফুলের তোড়া নিয়ে অবস্থান করছিল উপজেলা ও পৌরসভা আওয়ামী মহিলালীগ ও যুব মহিলালীগের প্রায় দুই হাজার মহিলা কর্মী। তাদের সকলের মধ্যে যেন বিজয়ের হাঁসি দেখা যায়। সাধারণ মানুষের মন্তব্য আজকে লালমোহনের মানুষ প্রামাণ করেছে, ০৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে নৌকার বিজয় নিশ্চিত। এখানে বিএনপির মনোনীত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত যাবে বলেও মন্তব্য করেন স্থানীয়রা।

পরে লালমোহন চৌরাস্তায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে চতুর্থ বারের মতো নৌকা নিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে লালমোহন ও তজুমদ্দিনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো। এখানে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, ইভটিজিং সহ সকল ধরণের অপরাধ চিরতরে বন্ধ করা হবে। আপনাদের ভালোবাসা নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোলা-৩ আসনটি উপহার দিবো। এরপর লালমোহন উপজেলা ও পৌরসভা মহিলালীগ ও যুব মহিলালীরে পক্ষ থেকে সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনকে সংবর্ধনা দেওয়া হয়।

এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক সফিকুল ইসলাম বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি