মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এর মাধ্যমে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসক ও উপজেলাা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান, পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান,বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নিরূপম সরকার সোহাগ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বোরহানউদ্দিন উপজেলা শহীদ মিনারে উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে ইউএনও রায়হান-উজ্জামান,পৌরসভা ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের পক্ষ থেকে সহকারি কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান,বোরহানউদ্দিন থানার পক্ষ থেকে ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান,বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নিরুপম সরকার সোহাগ পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
রাত ১২ টা ১ মিনিটে কর্মকর্তাবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…. বাজানো হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে তারা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং সেখানে নিরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে শুক্রবার সকাল ১০ টায় ভাষা আন্দোলনে নিহত শহীদদের স্মৃতি ও তাৎপর্য নিয়ে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিয়া মঞ্জুর এ এলাহী মোঃ আল আমিন,উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার রেজাউল করিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।