• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাবাজার ফাতেমা খানম কলেজে ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তি চলছে বেগম খালেদা জিয়া: গৃহবধূ থেকে ‘আপসহীন নেত্রী’—এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর গৃহহারা হাজারো মানুষ ১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ভোলা–ঢাকা এমভি দোয়েল পাখি-৮ লঞ্চে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভোলায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি আমিন খান,সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা!

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

NEWS ROOM / ২১২ বার ভিউ
আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

আরিফ উদ্দিন রনি।।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড গঠন করেছে সরকার। বোর্ডে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান পদাধিকারবলে চেয়ারম্যান এবং ধর্ম সচিব কাজী এনামুল হাসান এনডিসি কে সদস্য করা হয়েছে।

এছাড়া খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ ও দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপালকে সিনিয়র ভাইস চেয়ারম্যান, এবং ২১ জন সদস্যসহ মোট ২৫ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠন করা হয়।

বুধবার (৯ ফেব্রুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের সচিব এনামুল হাসান এনডিসি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ট্রাস্টি বোর্ড গঠনের আদেশ জারি হয়।

ট্রাস্টি বোর্ডের সদস্যরা হলেন, সুব্রত পাল (কিশোরগঞ্জ), অধ্যাপক ডা. অসীম সরকার (গোপালগঞ্জ), শৈলেন্দ্র নাথ মজুমদার (গোপালগঞ্জ), অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি (কুমিল্লা), পাপ্পু সাহা (নোয়াখালী), অমল কান্তি দাশ (বান্দরবান), তপন কুমার সেন (রাজশাহী) , বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার রায় (সিরাজগঞ্জ), ববিতা রাণী সরকার (নীলফামারী), উদয় শঙ্কর চক্রবর্তী (কুড়িগ্রাম), অশোক মাধব রায় (সিলেট), ইঞ্জিনিয়ার পিকে চৌধুরী (সিলেট), নান্টু রায় (খুলনা), অধ্যাপক নিমাই চন্দ্র রায় (খুলনা), শ্যামল সরকার (যশোর), এডভোকেট শম্ভুনাথ রায় (বাগেরহাট), বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার দাস (ভোলা), দোলা গুহ (পিরোজপুর), অংকন কর্মকার (জামালপুর), ইঞ্জিনিয়ার রতন কুমার দত্ত (ময়মনসিংহ) ও উত্তম চক্রবর্তী রকেট (ময়মনসিংহ)।

প্রজ্ঞাপনে বলা হয়, ট্রাস্টি বোর্ডের মেয়াদকাল তিন বছর পর্যন্ত বলবৎ থাকবে। মেয়াদ শেষ হওয়ার পূর্বে সরকার কোনো মনোনীত প্রার্থীকে কোনো কারণ দর্শানো ছাড়াই তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করতে পারবে। অনুরূপভাবে যে কেউ ইচ্ছা করলে বোর্ডের চেয়ারম্যান বরাবর তার পদত্যাগপত্র পেশ করতে পারবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি