• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সতর্ক থাকতে বিএনপির নির্দেশনা প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো ২৮তম মৃত্যুবার্ষিকী যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ভোলার সাবেক ডিসি আজাদ জাহান ভোলায় ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিস ই.য়া.বা.সহ মাদক ব্যবসায়ী আটক জন্মদিনে বোরহানউদ্দিন-দৌলতখানবাসীর ভালোবাসায় সিক্ত ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ বৃষ্টি উপেক্ষা করে বাঁধে আশ্রিতদের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভোলায় কোস্টগার্ডের পৃথক অভিযানে প্রায় ৫ কোটি ১১ লাখ টাকার নি.ষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ। ভোলায় ভয়াবহ নৌ দুর্ঘটনা ‘নাসরিন ট্র্যাজেডি’র ২৩ বছর আজ টানা বর্ষণে পানিবন্দি মনপুরা:তলিয়েছে সড়ক-ফসলের মাঠ,চরম দুর্ভোগে লাখো মানুষ স্লুইসগেট অকেজো ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার অভিযোগ;কর্মহীন শ্রমজীবীরা। বৈরী আবহাওয়ায় ভোলার ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ

হয় এলাকা ছাড়ো নয়তো মাদক ছাড়ো:ও সি শাহীন ফকির।

NEWS ROOM / ১৭২ বার ভিউ
আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক,বোরহানউদ্দিন ভোলা:

মাদক কারবারিদের মাদক ছাড়তে না পারলে এলাকা ছাড়ার নির্দেশ প্রদান করেছেন বরিশাল রেঞ্জ থেকে বার বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বোরহানউদ্দিন
থানার নবাগত ওসি শাহীন ফকির বিপিএম।
তিনি বলেন আমি যতদিন ওসি হিসেবে বোরহানউদ্দিনে আছি ততদিন মাদক থাকবে না,বোরহানউদ্দিনকে মাদক মুক্ত করতে কঠোর হুশিয়ারি দিয়েছেন তিনি।
১৫ ডিসেম্বর শুক্রবার বিকালে বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নে বোরহানউদ্দিন থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতির বক্তব্য এ কথা বলেন ওসি শাহীন ফকির বিপিএম।
তিনি আরো বলেন,আমি বোরহানউদ্দিনে যোগদান করে এই প্রথমবারের মত আপনাদের এলাকায় এসেছি এবং শেষবারের মত বলে যাচ্ছি-‘মাদক বিক্রেতা এবং মাদকসেবীরা দেশ ও জাতির শত্রু। এদের কোনো ছাড় নেই। মাদক এর সঙ্গে জড়িতরা যত ক্ষমতাধরই হোক তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমি দায়িত্বে থাকাকালীন কোন মাদক কারবারি ও মাদক সেবি মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারবে না। হয় মাদক ছেড়ে সুস্থ্য জীবনে ফিরে আসতে হবে,না হয় তাদের স্থান হবে কারাগারে।
এ বিষয় দেউলা ইউনিয়ন এলাকার শহিদুল বলেন, বোরহানউদ্দিন থানার ওসি এভাবে যদি অভিযান করেন তাহলে মাদক অনেকটা নির্মূল হবে।
মজম বাজার এলাকার বাদশা মিয়া বলেন, মাদকের ছোবল থেকে যুব সমাজকে বাঁচাতে হলে প্রশাসনের পাশাপাশি পরিবারকে এগিয়ে আসতে হবে।
জহির উদ্দিন বলেন, বিগত দিনের চেয়ে বর্তমান প্রশাসন মাদক নির্মূলে অনেকটা তৎপর দেখা যাচ্ছে। এই মাদকের করার গ্রাস থেকে আমাদের সন্তানদেরকে রক্ষা করতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদক নির্মূলে তৎপরতায় সাধারণ জনগণ সন্তুষ্টি প্রকাশ করছেন।
এছাড়াও অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধ,কিশোর গ্যাং,জুয়া আসর সহ বিভিন্ন বিষয়ে এলাকাবাসী বক্তব্য প্রদান করলে উপস্থিত কর্মকতারা বিষয় গুলো দমন করবেন বলে আশ্বাস প্রদান করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলার লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার।
আরো বক্তব্য রাখেন,দেউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আসাদুজ্জামান বাবুল,বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) আলাউদ্দিন সর্দার,দেউলা বিটের উপ-পরিদর্শক এসআই সুজন ফকির।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোরহানউদ্দিন থানার এসআই রেহান উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি