• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাবাজার ফাতেমা খানম কলেজে ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তি চলছে বেগম খালেদা জিয়া: গৃহবধূ থেকে ‘আপসহীন নেত্রী’—এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর গৃহহারা হাজারো মানুষ ১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ভোলা–ঢাকা এমভি দোয়েল পাখি-৮ লঞ্চে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভোলায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি আমিন খান,সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা!

হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র

NEWS ROOM / ৪৩ বার ভিউ
আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশঃ

পূর্বঘোষণা ছাড়াই ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে হাজির হলেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আকস্মিক এ পরিদর্শনে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তিনি এবং রোগী ও স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলে চিকিৎসাসেবার বাস্তব চিত্র সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শনের সময় তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা, চিকিৎসকদের উপস্থিতি, ওষুধ সরবরাহ এবং রোগীদের ভোগান্তির বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। রোগীদের অভিযোগ ও পরামর্শ মনোযোগ দিয়ে শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করে এমপি পার্থ বলেন, সরকারি হাসপাতালে সাধারণ মানুষ যেন সম্মানজনক ও মানসম্মত চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করা সবার দায়িত্ব। সেবার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, হাসপাতালের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হঠাৎ এই পরিদর্শনে হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। রোগীদের অনেকেই তাদের সমস্যার কথা সরাসরি সংসদ সদস্যের কাছে তুলে ধরার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি