• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ভোলার লালমোহনে বাসচাপায় প্রা’ণ গেল ৬ বছরের শিশু মাইশার। বোরহানউদ্দিনে বাড়িতে গাঁজার গাছ রোপণের অভিযোগে যুবক আটক। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বোরহানউদ্দিনে চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ,ক্ষতির মুখে কৃষিজমি। আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভোলার বিস্তীর্ণ এলাকায়,আগাম প্রস্তুতির আহ্বান। ভোলা, ইলিশা–চরফ্যাশন মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার নিয়ন্ত্রণের দাবি, নিরাপদ সড়ক নিশ্চিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন। ভোলা যুগীরঘোল পানিরকল এলাকায় তীব্র যানজট,অ্যাম্বুলেন্সে থাকা মুমূর্ষু রোগীও আটকা। মায়ের জন্য এস্রাজের সুরে আবেগঘন এক বিকেল,মুগ্ধ করলেন শিল্পী আসিফ আলতাফ ভোলায় সহায়ক কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ-২০২৬ এর সমাপনী,সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্যোগে গ্রাহক সমাবেশ,র‍্যালি, লিফলেট বিতরণ ও বাংলা কিউআর কোড হিসাব খোলার পদ্ধতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত।

স্বাধীনতায় স্বপ্ন দেখি

NEWS ROOM / ১৪৮ বার ভিউ
আপডেট : সোমবার, ২৭ মার্চ, ২০২৩

স্বাধীনতায় স্বপ্ন দেখি
—- মোঃ মহিউদ্দিন


স্বাধীনতা এসেছে ভোরের
ঊষার আলোর হাসিতে,
স্বাধীনতা এসেছে সুরের মূর্ছনায়
রাখালিয়ার বাঁশিতে।
স্বাধীনতা আমার ঘুম ভাঙ্গানো
ভোরের ডাকা পাখি যে,
স্বাধীনতা খুঁজে পাই
ছোট শিশুর হাসিতে।
স্বাধীনতা আমার হাসে যেন
পল্লীবঁধুর চুলেতে,
স্বাধীনতা আমার সৌরভ ছড়ায়
বাংলার ফোঁটা ফুলেতে।
স্বাধীনতা আমার বাজে যেন
শিল্পীর গানের সুরেতে,
স্বাধীনতা’র পতাকা উড়ে যেন
নীলাকাশে দূরেতে।
স্বাধীনতা আমার খুঁজে পাই
মধুমাখা মায়ের হাসিতে,
স্বাধীনতা আমার স্বপ্নে দেখা
দেশ উন্নয়নের আশাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি