• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় মাদকের বিরুদ্ধে ডিএনসির অভিযান,শয়নকক্ষ থেকে উদ্ধার ২০ পিস ইয়াবা শ্যামা মায়ের পূজা উপলক্ষে ভোলার ১৬ মন্দিরে বিশেষ সহায়তা ব্যারিস্টার পার্থের পক্ষ থেকে ভোলায় ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ডিবির হাতে আটক ১ চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায়,ভোলার তিন ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প বোরহানউদ্দিন মানিকায় ব্যারিস্টার মারুফ ইব্রাহীম আকাশ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন -এমপি হাফিজ ইব্রাহিম সুরের ভুবনে শূন্যতা,স্মৃতিতে বেঁচে থাকবেন ভোলার রাজিব রতন। বোরহানউদ্দিনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন-খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি হাফিজ ইব্রাহিমের বোরহানউদ্দিনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন-খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি হাফিজ ইব্রাহিমের খেলার মাঠ থেকে গানের মঞ্চ—কণ্ঠের জাদুতে ২৫ বছর ধরে তালহা তালুকদার বাঁধন। তরুণ নেতৃত্বে অবদানের স্বীকৃতি,শ্রেষ্ঠ যুব সংগঠক হলেন ভোলার শাফায়াত

সেই সাড়ে ছয় কেজি গাঁজা সরবরাহকারী কে পুনরায় গাঁজাসহ আটক করেছে পুলিশ

NEWS ROOM / ১৬৭ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩




চরফ্যাশন ভোলা প্রতিনিধি ।।

ভোলার শশীভূষণ থানার উত্তর চর মঙ্গল গ্রামের কবির হাওলাদার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সামিম (২২) নামে এক যুবককে ৭০ গ্রাম গাঁজাসহ আটক করেছে পুলিশ।

আটকযুবক ওই গ্রামের মো.কবির হোসেন হাওলাদার এর ছেলে।পুলিশ জানায় শশীভূষণ থানায় এর আগে সাড়ে ছয় কেজি গাঁজাসহ মিনারা বেগম (৪৮) ও পুত্রবধূ তামান্না বেগম (২২) নামে দুই নারীকে আটকের পর একই মামলার প্রধান আসামি দুলাল হোসেন (দুলু)(৩০)কে পাঁচশত ত্রিশ গ্রাম গাঁজা সহ আটক করে জেল হাজতে পাঠিয়েছে শশীভূষণ থানা পুলিশ ।

এসময় দুলাল হোসেন দুলু বিজ্ঞ আদালতে সামিম হোসেন নামে এই যুবকের মাধ্যমে বিপুল পরিমাণ গাঁজা সরবরাহ করেছে বলে জানান।
তারই সুত্র ধরে শশীভূষণ থানা পুলিশ সামিমকে নজরে রাখে গত ২০ এপ্রিল বৃহস্পতিবার মধ্য রাতে উপজেলার শশীভূষণ থানার উত্তর চরমঙ্গল গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের সামিমের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে ৭০ গ্রাম গাঁজাসহ আটক করে জেল হাজতে পাঠান।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান,গোপন সংবাদের ভিত্তিতে এসআই সমেস আলীর নেতৃত্বে শশীভূষণ থানার একটি চৌকস টিমসহ অভিযান পরিচালনা করে সেই সাড়ে ছয় কেজি গাঁজা সরবরাহকারি সামিম কে ৭০ গ্রাম গাঁজাসহ আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে রসুলপুর ৪ নম্বর ওয়ার্ড থেকে ছয় জুয়াড়িকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে শশীভূষণ থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি