• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
আকস্মিক পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী — অফিসে মিললো না কর্মকর্তাদের উপস্থিতি!  বোরহানউদ্দিনে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু হাফিজ ইব্রাহিমের সাথে মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ মাদক,বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ভোলায় কর্মশালা ভোলায় তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও ৩টি বাল্কহেড আটক বোরহানউদ্দিনে বাড়ছে হামের প্রকোপ, টিকা নেওয়ার আহ্বান ডাক্তার শুভ’র বাড়ির আঙিনায় গাঁজার চাষাবাদ, আপন দুই ভাই আটক ভোলাবাসীর প্রাণের দাবী ভোলা-বরিশাল সেতু | ভোলা জেলা কারাগারে কারা কর্মকর্তা-কর্মচারীদের ‘বেসিক লাইফ সাপোর্ট’ প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন

সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

NEWS ROOM / ৫১ বার ভিউ
আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

হরিজন (সুইপার) সম্প্রদায়ের মা হারা এতিম কনের বিয়েতে যোগ দিয়ে প্রশংসায় ভাসছেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো: নূরুল করিম ভূঁইয়া। জেলা প্রশাসকের এমন ব‍্যাতিক্রমি ও উদার আচরণে মুগ্ধ হয়েছেন অনেকেই। প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের এমন কর্মকর্তার অপ্রত্যাশিত উপস্থিতি অচ‍্যুত খ‍্যাত হরিজনদের মধ‍্যে বয়ে যায় খুশির বন্যা। কেউ কেউ খুশিতে প্রণাম করতে থাকেন জেলা প্রশাসকসহ উপস্থিত কর্মকর্তাদের।
হরিজন সম্প্রদায় হলো দক্ষিণ এশিয়ার একটি অনগ্রসর ও দলিত জনগোষ্ঠী, যাদের ঐতিহ্যগতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা বা সুইপারের পেশায় নিয়োজিত থাকার কারণে ‘মেথর’ বা ‘ডোম’ হিসেবে ডাকা হয়। সেই হরিজন সম্প্রদায়ের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া ।
এই ঘটনায় ইতোমধ্যে এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জেলা প্রশাসকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মানিবকতার প্রশংসা করেছেন। জেলা প্রশাসন থেকে হরিজন সম্প্রদায়ের বিয়েতে ডিসির উপস্থিতি সমাজের তথাকথিত উঁচু-নিচু ভেদাভেদ দূর করতে এবং সব পেশার মানুষকে সমান মর্যাদা দেওয়ার বিষয়ে উদাহরণ সৃষ্টি করেছে। জনপ্রতিনিধি বা উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তার মানবিক দৃষ্টিকোণ থেকে এ ধরনের অনুষ্ঠানে যোগ দিয়ে ব্যক্তিগত সম্পর্ক ও আন্তরিকতা প্রদর্শন করার ঘটনা এই দেশে খুবই বিরল।
অনুষ্ঠানে ডিসি ছিলেন কনে পক্ষের আমন্ত্রিত অতিথি। কনে শ্রীমতী প্রীতি রানী বাসফোরের পিতা শ্রী রতন বাসফোর বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের গাজীপুর মহানগরের একজন কর্মী। দীর্ঘদিন ধরে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। উনার স্ত্রী স্বর্গীয়া সীমা রানি বাসফোর গাজীপুরে অবস্থিত ডুয়েটে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তারা তাদের কন্যা প্রীতি রানি বাসফোরকে শিক্ষিত করেছেন এবং তিনি এখন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি