• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
এক নজরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পিকার মেজর – অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ১১৭ ভোলা -৩। চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার স্বাস্থ্য সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আহবান প্রতিমন্ত্রীর বোরহানউদ্দিনে ভূমিদস্যদের অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বোরহানউদ্দিনে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন করায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার। ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু বোরহানউদ্দিনে প্রতিবেশীকে ফাসাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী,জননন্দিত নেতা রাজিব আহসান এমপি। ভোলায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী হিন্দু নারীর পরিবারের পাশে ঢাকার সংগঠনগুলোর সহায়তা বৈকুণ্ঠ বাসী হন শ্রদ্ধেয় কাকা ভোলার ব্যবসায়ী সমাজের পরিচিত মুখ ও রেনুকা বস্ত্রালয়-এর স্বত্বাধিকারী প্রদীপ কুমার সাহা আজ বিকেল ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। সবাই ওনার পরিবারের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন। “আগামীর রাজনীতি ও করণীয়” রাজিব আহসান এমপি।

সুইডেনে কোরআন অবমাননা ও বিতর্কিত পাঠ্যপুস্তক বাতিলের দাবিতে ভোলায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

NEWS ROOM / ১০৪ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩

হাসনাইন আহমেদ , ভোলা প্রকাশ।।

সুইডেন ও নেদারল্যান্ড এ পবিত্র কোরআনে অগ্নিসংযোগ করে মুসলমানের পবিত্র গ্রন্থ আল কোরআন অবমাননা ও পাঠ্যপুস্তকে সাম্প্রদায় উস্কানি, তথ্য ও ইতিহাস বিকৃতি, ধর্মবিরোধী মতবাদের অনুপ্রবেশ, বিজাতীয় সংস্কৃতির আধিপত্য, ইসলামকে হেয় করার প্রতিবাদে এবং বিতর্কিত পাঠ্যপুস্তক সংশোধনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখা।

 

শুক্রবার (৩ ফেব্রুয়ারী) বাদ জুমা শহরের বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সকল তৌহিদী জনতা কাটিনাথ রায়ের বাজারে অবস্থিত হাটখোলা জামে মসজিদের সামনে গিয়ে একত্রিত হয়। হাটখোলা জামে মসজিদের সামনে থেকে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। সেখান থেকে একটি মিছিল বের হয়ে মহাজনপট্টি ও বাংলা স্কুলের মোড় হয়ে নতুন বাজার গিয়ে শেষ হয়। মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভোলা জেলার নেতৃবৃন্দ। মিছিলে সুইডেন ও নেদারল্যান্ড বিরোধী বিভিন্ন প্লেকার্ড শোভা পায়।

 

মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওবায়েদ বিন মোস্তফা, ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ভোলা জেলার সহ-সভাপতি মাওলানা ইয়াসিন নবীপুর, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হাসান, বাংলাদেশ ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এম হাসিব গোলদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান, ইসলামী আন্দোলন ভোলা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারিক, জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলার সহ-সভাপতি আব্দুর রহমান চৌধুরী, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তাজ উদ্দিন ফারুকী, ইসলামী আন্দোলন ভোলা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মোমিন, ইসলামী আন্দোলন ভোলা জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, ইসলামী আন্দোলন পৌর শাখার সভাপতি মাওলানা আক্তার হোসাইন, ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা (উত্তর) শাখার সভাপতি মাওলানা শোয়াইব আহম্মদ, ইসলামী ছাত্র আন্দোলন ভোলা জেলা শাখার সহ-সভাপতি মোঃ হাবিবুল্লাহ।

 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিশ্বের শতকোটি মানুষের ধর্ম ইসলামের মহাপবিত্র গ্রন্থ আল কুরআন এর ওপরে আঘাত করা ও অবমাননাকরা পশ্চিমাদের মানসিক রোগে পরিণত হয়েছে। ইসলামবিদ্বেষি এক শ্রেণীর লেখক, রাজনীতিবিদদের অব্যহত মিথ্যা প্রচারণার ফলে পশ্চিমা দুনিয়ায় ইসলাম ফোবিয়ার মহামারি তৈরি হয়েছে। কোটি মানুষের বিশ্বাসকে আঘাত করার প্রবণতা দিন দিন বাড়ছে। যা বিশ্বব্যাপী অশান্তি বাড়াচ্ছে ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করছে। তারই ধারবাহিকতায় সুইডেনে ও নেদারল্যান্ড এর রাজনৈতিক নেতা কতৃক সরকারি অনুমতি নিয়ে প্রকাশ্যে কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। পশ্চিমাদের এই ধর্মীয় উষ্কানির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায় বাংলার মানুষ।

 

তারা বলেন,ইসলামবিরোধী শক্তিগুলো বার বার ইসলাম, কোরআন ও মুসলমানদের টার্গেটে পরিণত করে কাজ করছে। বিশ্বব্যাপী কোরআনি শাসন প্রতিষ্ঠা ও বাইতুল আকসা থেকে ইসরাইলিদের উচ্ছেদ করেই এর বদলা নেওয়া হবে, ইনশাআল্লাহ। এজন্য মুসলিমবিশ্বকে নেদারল্যান্ড ও সুইডেনের বিরুদ্ধে জোরালো প্রতিবা করতে হবে।

 

পাঠ্যপুস্তকে ডারউইনের তথ্যের কথা তুলে ধরে বক্তারা বলেন পশ্চিমা বিজাতিদের সংস্কৃতি উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটি মহল আমাদের পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দিয়েছে। সরকারকে সতর্ক করে তারা আরো বলেন সরকার যদি অতি দ্রুত বিতর্কিত এই পাঠ্যপুস্তক সংশোধন না করে তাহলে সরকারকে এর জন্য চরম মূল্য দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি