• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

সমবায় ব্যাংক লিমিটেড ভোলার ৯৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

NEWS ROOM / ১১১ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে, সময় ব্যাংক লিমিটেড ভোলার ৯৫ তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় ভোলা নতুন বাজার সমবায় ব্যাংক লিমিটেড ভবনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভোলা জেলার যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামিল হোসেন অদুদ।

ভোলা সমবায় ব্যাংক লিমিটেড এর ভাইস-চেয়ারম্যান মোঃ ইউসুফ হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, সমবায় ব্যাংক লিমিটেড ভোলা এর নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম, সমবায় ব্যাংক লিমিটেড ভোলা এর পরিচালক মোঃ নুরুল ইসলাম মিয়া, আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, মোঃ কামরুল হাসান, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, মোঃ আবুল বাশার বুলবুল, মোঃ শাহজাহান সুমন। ভোলা জেলার বিভিন্ন সমবায় সমিতি সভাপতি সাধারণ সম্পাদকরা সহ প্রমুখ।

বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমবায় ব্যাংক লিমিটেড কর্মকর্তা নাজমুল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপনা করেন সমবায় অফিসার কেশব চন্দ্র মাঝি।
বক্তাগণ সকল সমবায়দের কে সমবায় সমিতি গুলো সক্রিয় করার জন্য অনুরোধ করেন এবং পুরাতন শেয়ার পূণ্য বিন্যাস করে বর্তমান বাজার মূল্য নির্ধারণ করার জন্য আহ্বান জানান সমবায়ীরা। এই সভায় মৃত সকল সমবায়দের উপর শোক প্রস্তাব এনে দোয়া মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি