• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
চোরাই মালসহ সুমন মাতুব্বর গ্রেফতার বোরহানউদ্দিনে পুলিশের অভিযান ভোলায় জমির জন্য অন্যকে ফাঁ/সাতে গিয়ে গৃহবধূকে হ/ত্যা, ৩ জনের মৃ/ত্যুদণ্ড! লঞ্চে অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে মারধরের অভিযোগ, ভোলায় প্ল্যাকার্ড হাতে দুই যুবকের অবস্থান বোরহানউদ্দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই ভোলার তজুমদ্দিনে বিরল প্রজাতির গুইসাপ উদ্ধার মেহেন্দিগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক বন্ধুর মৃত্যুতে এমপি হাফিজ ইব্রাহিমের শোক প্রকাশ ভোলায় সাড়ে ৩ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধের নোটিশ বোরহানউদ্দিনে ইয়াবা সেবনের দায়ে যুবককে ৩ মাসের কারাদণ্ড ভোলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “মাল্টিমিডিয়া ভোলা প্রকাশ”-এর স্বত্বাধিকারী ও সম্পাদক শ্রী বিজয় বাইন-কে জানাই ভোলা প্রকাশ করিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার

NEWS ROOM / ৬৮ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

হাসনাইন আহমেদ ভোলা প্রকাশ : জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, আগামী দিনে সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়নের চেষ্টা করা হবে। তিনি বলেন, রাষ্ট্রের সংবিধান কোনো ব্যক্তি বা গোষ্ঠী এককভাবে পরিবর্তন করতে পারে না, কেবল জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই তা করতে পারেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভোলায় এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেন, জনগণ যাদের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন, তারাই দেশের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণ করবেন। সংবিধান পরিবর্তনের ক্ষমতা জনগণের প্রতিনিধিদের হাতেই ন্যস্ত।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কিছু “উদ্ভট নিয়ম” করে গেছে, যা নানা ধরনের সমস্যার সৃষ্টি করছে। ব্যক্তিগত উদ্যোগে সংবিধান পরিবর্তন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি ইতোমধ্যে এ সনদে স্বাক্ষর করেছে এবং তারা এটি বাস্তবায়নের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি সরকার জুলাই সনদ নিয়ে সংসদে নোট অব ডিসেন্ট দিয়েছে। সনদে উল্লেখ রয়েছে, সংখ্যাগরিষ্ঠ দল চাইলে নোট অব ডিসেন্টের মাধ্যমে সংশোধনের সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে খুব বেশি মতপার্থক্য নেই। যেটুকু আছে, তা মূলত রাজনৈতিকভাবে একে অপরকে দুর্বল করার প্রচেষ্টা। আমি আশা করি, জুলাই সনদ নিয়ে সরকার ও বিরোধী দল একটি সমঝোতায় পৌঁছাবে, যাতে এর মূল উদ্দেশ্য বাস্তবায়িত হয়।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি অত্যন্ত জটিল এবং এই জটিলতা অনেক সময় রাজনৈতিক নেতারাই তৈরি করেন। দেশের সাধারণ মানুষ অত্যন্ত দেশপ্রেমিক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে এবং বাঙালি জাতি জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করেছে। এখন সবাই একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।

এর আগে, ৩ দিনের সফরে আজ দুপুরে ভোলায় আসেন স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ। তিনি ভোলার ভেদুরিয়া ফেরিঘাটে পৌঁছালে জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর ভোলা সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সেখান থেকে তার নির্বাচনী এলাকা লালমোহনে গণসংবর্ধনায় অংশ নেওয়ার উদ্দেশ্য রওয়ানা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি