• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ

সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার,প্রশংসায় ভাসছেন পুলিশ

NEWS ROOM / ১৪২ বার ভিউ
আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩

মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা।

ভোলার বোরহানউদ্দিনে সংঘবদ্ধ অটো চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএমের নির্দেশনায় বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়ার প্রত্যক্ষ তত্ত্ববধায়ন ও চৌকস নেতৃত্বে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক হৃদয় চাকলাদার ও উপপরিদর্শক মানিক লাল হালদার সহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অটোরিকশা ক্রয়-বিক্রয়ের সময়
অভিযান পরিচালনা করে মোঃ রাসেল(২৮),মোঃ নাসির(৪৫),মোঃ রিয়াজ(৩৫) কে গত শুক্রবার এবং মোঃ শফিক(৪৫) কে শনিবার আটক করে ভোলা জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করেন।
আটককৃতরা সাচড়া,কুতুবা ইউনিয়ন ও বোরহানউদ্দিন পৌরসভার বাসিন্দা বলে জানা গেছে।
এসময় তাদের কাছ থেকে ৭০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারী চালিত অটোরিকশা পাওয়া গেছে।
পুলিশ জানায়,চক্রটির সদস্যরা প্রথমে অটোরিকশা চুরি বা ছিনতাই করে পরে অটোরিকশার বডির রং পরিবর্তন করে বিক্রি করে যাতে প্রকৃত মালিক না চিনতে পারে,এদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে ও বলে জানান থানা পুলিশ।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া জানান,অটোরিকশা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং চোর চক্রের সদস্য মোঃ শফিক আদালতে বিজ্ঞ বিচারকের সামনে ১৬৪ ধারায় জবানবন্দিতে অটোরিকশা চুরির ঘটনার সাথে জড়িত বিষয়টি স্বীকার করেছেন।
তিনি আরো বলেন,অটোরিকশাটি বর্তমানে বোরহানউদ্দিন থানায় রয়েছে উপযুক্ত প্রমাণ কেউ দিতে পারলে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হবে।
এদিকে চোর চক্রের সদস্যরা গ্রেফতার হওয়ায় সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন বোরহানউদ্দিন থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি