• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫ ভোলার পথে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার দৌলতখানে সাপের দংশনে জেলের মৃত্যু! ভোলার লালমোহনে বাসচাপায় প্রা’ণ গেল ৬ বছরের শিশু মাইশার। বোরহানউদ্দিনে বাড়িতে গাঁজার গাছ রোপণের অভিযোগে যুবক আটক। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বোরহানউদ্দিনে চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ,ক্ষতির মুখে কৃষিজমি। আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভোলার বিস্তীর্ণ এলাকায়,আগাম প্রস্তুতির আহ্বান। ভোলা, ইলিশা–চরফ্যাশন মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার নিয়ন্ত্রণের দাবি, নিরাপদ সড়ক নিশ্চিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

লালমোহনে অভিযান চালিয়ে ২৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা জব্দ করেছে কোস্ট গার্ড

NEWS ROOM / ১৪৩ বার ভিউ
আপডেট : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ২৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা জব্দ করেছে কোস্ট গার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সোমবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট লালমোহন কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার এম মুজতবা, পিও (মেড) এর নেতৃত্বে ভোলা জেলার লালমোহন উপজেলাধীন তেতুলিয়া নদী সংলগ্ন দেবীর চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহভাজন একটি কাঠের বোটকে তল্লাশী করার নিমিত্তে থামার সংকেত প্রদান করা হলে কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে তারা দ্রুত পালাতে থাকে। এমতাবস্থায় কোস্ট গার্ডের আভিযানিক দল বোটটিকে ধাওয়া করলে তারা দেবীর চর এলাকায় নদীর তীরে বোটটি রেখে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে উক্ত বোটটি তল্লাশী করতঃ বোটের ভিতরে থাকা মাছ ধরার জালের নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাাঁজার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমোহন থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি