• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ভোলা-বরিশাল সরাসরি সেতুর দাবি | সড়ক যোগাযোগ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান মেহেন্দিগঞ্জে রাতের অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ভোলার লালমোহনে কোস্টগার্ডের অভিযান অবৈধ সিগারেট জব্দ,চোরাচালান ঠেকাতে তৎপরতা ভোলায় পাঁচ দিনব্যাপী কৃষ্ণকথা ও গীতার আলোচনা,সনাতনী সমাজকে আমন্ত্রণ ভোলা সদর হাসপাতালে বিকল লিফট, প্রতিদিন রোগীদের ভোগান্তি ভোলায় কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ভোলায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ নৌযানের তথ্যভান্ডার তৈরির নতুন অধ্যায়,ভোলার ইলিশা ঘাটে নৌযান শুমারির উদ্বোধন নিরাময়কেন্দ্র নাকি ‘গোপন কারাগার’—উঠছে গুরুতর প্রশ্ন সোশ্যাল মিডিয়ার পোস্টে মিলল হারানো শিশু,বাবার কোলে ফিরল আদিব

মেহেন্দিগঞ্জে রাতের অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

NEWS ROOM / ১৭ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সঞ্জয় গুহ বিশেষ প্রতিনিধি পাতারহাট মেহেন্দিগঞ্জঃ

বরিশালের মেহেন্দিগঞ্জে গভীর রাতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে পৌর এলাকার অম্বিকাপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় একটি বসতঘরের পেছনে রান্নাঘর সংলগ্ন পুকুরপাড় থেকে গাঁজা বিক্রির সময় মোঃ আউয়াল জমাদ্দার (৬১) ও লক্ষ্মণ বাবু (৪০) নামে দুইজনকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মেহেন্দিগঞ্জ থানার এসআই মোঃ নাজমুল ইসলাম। পরে তাদের কাছ থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিন জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

মাদকবিরোধী অভিযানে পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলছেন—মাদকের বিস্তার ঠেকাতে নিয়মিত অভিযান আরও জোরদার করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি