• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
মনপুরার কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ।। মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুস ভোলা-২ আসনের উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশেষ তহবিলের দাবি সংসদে বাজেট বক্তৃতায় এমপি হাফিজ ইব্রাহিম। ভোলার ভেদুরিয়ায় শিশু ধ/র্ষ/ন প্রধান আসামী বান্দরবন থেকে গ্রেপ্তার নেইমারের প্রত্যাবর্তনে উজ্জীবিত ব্রাজিল,স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারাল সেলেসাওরা। ভোলা শহরের প্রধান সড়কে অসংখ্য অটোরিকশার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট; দুর্ভোগে সাধারণ মানুষ। ভোলার এক সময়ের কোলাহলময় খেয়াঘাট এখন সুনশান নীরব। লঞ্চ চলাচল বন্ধ থাকায় দিন দিন হারাচ্ছে তার ঐতিহ্য ও অস্তিত্ব। লালমোহনে খালখনন প্রকল্পের এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সংস্কারের অভাবে জীর্ণ দশায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। নতুন করে নির্মাণের ঘোষণা থাকলেও বাস্তবায়নের দেখা নেই। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা দিচ্ছে ওয়ালটন প্লাজা

মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুস

NEWS ROOM / ৪ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র পাতারহাট বন্দরে চলমান ও সম্ভাব্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপি এবং বরিশাল জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, অবকাঠামো ও জনসেবামূলক প্রকল্প এলাকা ঘুরে দেখেন তারা। এসময় তারা পায়ে হেঁটে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে স্থানীয় জনগণকে অবহিত করেন।

পরিদর্শনকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি বলেন, “মেহেন্দিগঞ্জকে আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। যোগাযোগ ব্যবস্থা, বন্দর উন্নয়ন এবং জনসেবামূলক অবকাঠামো নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।”

এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান, মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিনসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, প্রতিমন্ত্রীর এ পরিদর্শনের মাধ্যমে উপজেলার দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি