• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ।

মেজর হাফিজউদ্দিনকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় তজুমদ্দিনে আনন্দ মিছিল করেছে বিএনপি

NEWS ROOM / ১৯৬ বার ভিউ
আপডেট : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

এইচ এম হাছনাইন, তজুমদ্দিন ভোলা প্রতিনিধি।

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের ছয় বারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক পানিসম্পদ,পাট ও বাণিজ্যমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএসপি) বর্তমান ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম কে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় ভোলা জেলার তজুমদ্দিনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার বিএনপির কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে তজুমদ্দিনের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে মেজর শশীগঞ্জ মধ্যবাজার গিয়ে শেষ হয়।

এ সম্পর্কে জানতে চাইলে মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেন, আমাকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে । এই বিষয়টি আমাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে জানিয়েছেন।

এসময় আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন তজুমদ্দিন উপজেলার বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা মিন্টুসহ বিএনপির নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ্য যে, ১৬ আগষ্ট শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি