• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সতর্ক থাকতে বিএনপির নির্দেশনা প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো ২৮তম মৃত্যুবার্ষিকী যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ভোলার সাবেক ডিসি আজাদ জাহান ভোলায় ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিস ই.য়া.বা.সহ মাদক ব্যবসায়ী আটক জন্মদিনে বোরহানউদ্দিন-দৌলতখানবাসীর ভালোবাসায় সিক্ত ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ বৃষ্টি উপেক্ষা করে বাঁধে আশ্রিতদের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভোলায় কোস্টগার্ডের পৃথক অভিযানে প্রায় ৫ কোটি ১১ লাখ টাকার নি.ষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ। ভোলায় ভয়াবহ নৌ দুর্ঘটনা ‘নাসরিন ট্র্যাজেডি’র ২৩ বছর আজ টানা বর্ষণে পানিবন্দি মনপুরা:তলিয়েছে সড়ক-ফসলের মাঠ,চরম দুর্ভোগে লাখো মানুষ স্লুইসগেট অকেজো ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার অভিযোগ;কর্মহীন শ্রমজীবীরা। বৈরী আবহাওয়ায় ভোলার ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ

মেঘের পালকিতে

NEWS ROOM / ১৮২ বার ভিউ
আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

মেঘের পালকিতে
– মোঃ মহিউদ্দিন


— ——–
গভীর রজনীতে নীলাকাশে
তাকালে উড়ন্ত মেঘের পালকিতে
তোমাকে ভেসে যেতে দেখি,
তখন উড়ন্ত সেই মেঘের দিকে
অপলক চেয়ে থাকি।
নীল মেঘের শাড়ি পড়ে
শাড়ির আঁচলে তারার উল্কি আঁকা,
মেঘের পালকিতে চড়ে
চলছ আঁকাবাঁকা।
মেঘের লাল আভা ঠোঁটে
কপালে চাঁদের টিপ জ্বলজ্বলে জ্বলছে,
তোমার হাসি যেন মুক্তা হয়ে ঝরছে ।
মাঝে মাঝে তুমি কি কাঁদো
যা বৃষ্টি হয়ে ঝরে,
আসলে-ই কি তখনি
আমাকে মনে পড়ে ?
বৃষ্টির ফোঁটা যখন-ই গায়ে পড়ে
তখন মনে হয় তোমার অশ্রুজল,
তখন-ই দেখি অনুভব করি
আমার চোখেও অশ্রু টলমল।
মাঝে মাঝে তুমি হারিয়ে যাও
নীল গগনে তারার দেশে,
আমি কখন অতৃপ্ত হৃদয়ে
চেয়ে থাকি চাতকের বেশে ।
তুমি নেই কিছু নেই সব-ই যে শূন্য,
তুমি কি তখন মিলিয়ে যাও
সেই মহাশূন্য !
আবার মাঝে মাঝে উদয় হও
লুকোচুরি করো,
প্রিয়া তুমি উঁকি দাও
বধুবেশ ধরো।
তোমাকে দেখতে পাই
তুমি অনেক দূরে
সেই নীল গগনে,
আমিতো এখনো সে- ই আছি
আমাকে কি তোমার আছে মনে।
ক্রমশ-ই তুমি মিশে যাও
অনন্তের সীমানায়,
তারপরও নীলাকাশে
হন্য হয়ে খুঁজি তোমাকে
অজানা ঠিকানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি