• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

ভোলা ৩ আসনে চতুর্থ বারের মত বিশাল ভোটের ব্যবধানে এমপি শাওনের জয়

NEWS ROOM / ২৬৮ বার ভিউ
আপডেট : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে বেসরকারিভাবে জয়ী হয়েছেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন। দুই উপজেলায় তিনি ১ লাখ ৭২ হাজার ৯১ ভোট পেয়ে জয়ী হন। এর মধ্যে লালমোহন উপজেলার ৮৩টি কেন্দ্রে ১ লাখ ১৯ হাজার ১০৪ ভোট এবং তজুমদ্দিন উপজেলার ৩৬টি কেন্দ্রে ৫২ হাজার ৯৮৭ ভোট পান নূরুন্নবী চৌধুরী শাওন। এ জয়ের মাধ্যমে তিনি টানা চার বারের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে ১৭ হাজার ৮১৫ ভোট পেয়ে এই আসনে দ্বিতীয় অবস্থানে আছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) জসিম উদ্দিন আহমেদ।
তিনি লালমোহন উপজেলায় ১৩ হাজার ২৯৯ ভোট এবং তজুমদ্দিন উপজেলায় ৪ হাজার ৫১৬ ভোট পান।
১ হাজার ৬৫৩ ভোট পেয়ে ভোলা-৩ আসনে তৃতীয় অবস্থানে রয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মাওলানা কামাল উদ্দিন। তিনি লালমোহন উপজেলায় ১ হাজার ১৮৩ ভোট এবং তজুমদ্দিন উপজেলায় ৪৭০ ভোট পান। এই আসনে ১ হাজার ৫১১ ভোট পেয়ে চতুর্থ স্থানে অবস্থান রয়েছে বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের মো. আলমগীর। তিনি লালমোহন উপজেলায় ১ হাজার ৭৮ ভোট এবং তজুমদ্দিন উপজেলায় ৪৩৩ ভোট পান।
জানা গেছে, রোববার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় ভোটগ্রহণ চলে। এই দুই উপজেলায় মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৫৯ হাজার ৮১৭জন। যার মধ্যে নারী ভোটার ১ লাখ ৭৪ হাজার ২৫৮জন, পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৫৫৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, উৎসবমুখর পরিবেশে লালমোহনের ভোটাররা ভোট প্রদান করেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এখানে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি