• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সতর্ক থাকতে বিএনপির নির্দেশনা প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো ২৮তম মৃত্যুবার্ষিকী যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ভোলার সাবেক ডিসি আজাদ জাহান ভোলায় ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিস ই.য়া.বা.সহ মাদক ব্যবসায়ী আটক জন্মদিনে বোরহানউদ্দিন-দৌলতখানবাসীর ভালোবাসায় সিক্ত ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ বৃষ্টি উপেক্ষা করে বাঁধে আশ্রিতদের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভোলায় কোস্টগার্ডের পৃথক অভিযানে প্রায় ৫ কোটি ১১ লাখ টাকার নি.ষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ। ভোলায় ভয়াবহ নৌ দুর্ঘটনা ‘নাসরিন ট্র্যাজেডি’র ২৩ বছর আজ টানা বর্ষণে পানিবন্দি মনপুরা:তলিয়েছে সড়ক-ফসলের মাঠ,চরম দুর্ভোগে লাখো মানুষ স্লুইসগেট অকেজো ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার অভিযোগ;কর্মহীন শ্রমজীবীরা। বৈরী আবহাওয়ায় ভোলার ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ

ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৬৯- এর গণঅভ্যুত্থানের মহানায়ক তোফায়েল আহমেদের

NEWS ROOM / ১৭৭ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা প্রকাশ।।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক সফল শিল্প ও বানিজ্য মন্ত্রী বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব ও ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক তোফায়েল আহমেদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর আনুমানিক ১:৩০ মিনিটের দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন তোফায়েল আহমেদ।

মনোনয়নপত্র জমা দেয়া উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের ওবায়দুল হক বাবুল মোল্লা কলেজ মাঠে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। সেই দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে জেলা, উপজেলা আ’লীগ সহ সহযোগী সংগঠন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ দলের হাজারো নেতাকর্মী ও সাধারন জনগন দোয়ায় শরীক হন।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তোফায়েল আহমেদ বলেন, বিএনপি কি বললো আর না বললো এতে কিছু যায় আসে না। বাংলাদেশের জনগনের কাছেই একটা গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই গ্রহনযোগ্য নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। আর অনেক দলই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তোফায়েল আহমেদ ২০২৪ সালের ৭ জানুয়ারি দেশে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নৌকায় ভোট দেওয়ার অনুরোধ জানান এবং দোয়া কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, পৌর মেয়র মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: ইউনুছ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি