• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
আধুনিক রূপে ভোলা গজনবী স্টেডিয়াম, ক্রীড়াঙ্গনে ফিরেছে প্রান পাওনা টাকা ও স্বর্ণ ফেরত চাইতে গিয়ে হেনস্থা ও প্রাণনাশের হুমকির অভিযোগ জনগণের সমর্থন নিয়ে পক্ষিয়ার চেয়ারম্যান হতে চান ইলিয়াস ভূইয়া ​বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি ১৩ জুন ৫ দিনব্যাপী মহা হরিনাম সংকীর্তন শুরু আজ  ব্রাজিল নাকি আর্জেন্টিনা ভোলায় কোন দলের সমর্থক বেশী। ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ!

ভোলা দক্ষিণ প্রেসক্লাব কর্তৃক আজীবন সম্মাননা পেলেন এমএ তাহের।

NEWS ROOM / ১৮৫ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

শুক্রবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসেই ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী। দ্বীপজেলা ভোলার বোরহানউদ্দিন , লালমোহন, তজূমদ্দিন, চরফ্যাসন ও মনপুরা উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে গঠিত হয় ভোলা দক্ষিণ প্রেসক্লাব।

শুক্রবার বিকাল ৪ ঘটিকা থেকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুন্জেরহাট ডিটিএম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে, নদীমাতৃক গণমাধ্যমকর্মিদের সংগঠন, ভোলা দক্ষিণ প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে, দুর্নীতিবিরোধী কবিতাপাঠ, আলোচনা সভা, সম্মেলন ও সম্মাননা ২০২২, সম্মেলনে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের পক্ষ থেকে, ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ভোলা জেলার প্রথম সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এমএ তাহের ও লালমোহন উপজেলার প্রথম সাংবাদিক আব্দুর রাজ্জাককে আজীবন সম্মাননা প্রদান করেন।

লালমোহন মিডিয়া ক্লাবের সভাপতি, অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের বাংলাদেশ কো-অর্ডিনেটর, দৈনিক ইউরো সমাচার এর বরিশাল ব্যুরো চিফ, ইউরো বাংলা টাইমস এর ব্যবস্থাপনা পরিচালক এবং ভোলা দক্ষিণ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি, প্রভাষক কবি রিপন শান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি শাহবাজপুর কলেজ অধ্যক্ষ প্রফেসর ড.মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় কবিতা পরিষদ এর ভোলা শাখার সভাপতি অধ্যক্ষ কবি কায়সার আহমেদ দুলাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গজারিয়া গালর্স স্কুল এর অধ্যক্ষ এমদাদুল হক সেলিম, বাংলাদেশ ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম মিয়া, কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব কাজী, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, আসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মিলিটারী, ডিটিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবল চন্দ্র দত্ত।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি অন্তর হাওলাদার, বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের সভাপতি, আরিফ পন্ডিত, সাধারণ সম্পাদক, মোঃ ইকবাল হোসেন নয়ন, মেহেদী হাসান মোর্শেদ, ভোলা টাইমস্ এর বার্তা সম্পাদক, আশিকুর রহমান শান্ত, ভোলা পোস্ট এর সিও সোহেল রানা, বাংলাদেশ সমাচার এর ভোলা জেলা প্রতিনিধি সিমা বেগম, আজকের পত্রিকার বোরহানউদ্দিনে উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ, সাংবাদিক হাসান ফরাজি, মোঃ রাকিব, আফজাল হোসেন, মিজানুর রহমান সহ ভোলা জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক গন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি