• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫ ভোলার পথে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার দৌলতখানে সাপের দংশনে জেলের মৃত্যু! ভোলার লালমোহনে বাসচাপায় প্রা’ণ গেল ৬ বছরের শিশু মাইশার। বোরহানউদ্দিনে বাড়িতে গাঁজার গাছ রোপণের অভিযোগে যুবক আটক। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বোরহানউদ্দিনে চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ,ক্ষতির মুখে কৃষিজমি। আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভোলার বিস্তীর্ণ এলাকায়,আগাম প্রস্তুতির আহ্বান। ভোলা, ইলিশা–চরফ্যাশন মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার নিয়ন্ত্রণের দাবি, নিরাপদ সড়ক নিশ্চিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

NEWS ROOM / ১৩৮ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

রাহাত হোসেন ভোলা প্রকাশঃ

ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সদস্যদের সম্মানার্থে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) ভোলা প্রেসক্লাব ভবন কুইন আইল্যান্ড কিচেন চাইনিজে সৌহার্দপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠানের সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। এ সময় অনুষ্ঠানে ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সদস্যরা একে অপরের কুশলাদি বিনিময় করেন।

অনুষ্ঠানে সাবেক শিল্পী ও বাণিজ্যমন্ত্রী ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ এর রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা, দেশ জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর কল্যাণ কামনা এবং ফিলিস্তিনি মজলুম মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার, জাতীয় চার নেতা, শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক ও প্রভাষক মনিরুল ইসলাম।

ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তুহিন খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামীলীগ ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক ও ভোলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ভোলা সদর পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন টুটুল, ভোলা বাংলা বাজার ফাতেমা খানম কলেজের প্রভাষক রেহানা ফেরদাউস,দৈনিক ভোলা টাইমস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব, ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একেএম গিয়াস উদ্দিন, সহ-সভাপতি লিটন শেখ, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার এম এন আলম, দৈনিক ভোলা প্রকাশ সম্পাদক বিজয় বাইন, ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সোহেল, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মনছুর আলম, বাংলাদেশ সমাচার পত্রিকার বরিশাল ব্যুরো চিপ আলী আশ্রাফ,আজকের পত্রিকা ভোলা প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ, ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সদস্য মারুফ হাসান মিহির, সাংবাদিক হাসনাইন, রাহাত, আমির হামজাসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি