• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সতর্ক থাকতে বিএনপির নির্দেশনা প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো ২৮তম মৃত্যুবার্ষিকী যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ভোলার সাবেক ডিসি আজাদ জাহান ভোলায় ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিস ই.য়া.বা.সহ মাদক ব্যবসায়ী আটক জন্মদিনে বোরহানউদ্দিন-দৌলতখানবাসীর ভালোবাসায় সিক্ত ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ বৃষ্টি উপেক্ষা করে বাঁধে আশ্রিতদের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভোলায় কোস্টগার্ডের পৃথক অভিযানে প্রায় ৫ কোটি ১১ লাখ টাকার নি.ষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ। ভোলায় ভয়াবহ নৌ দুর্ঘটনা ‘নাসরিন ট্র্যাজেডি’র ২৩ বছর আজ টানা বর্ষণে পানিবন্দি মনপুরা:তলিয়েছে সড়ক-ফসলের মাঠ,চরম দুর্ভোগে লাখো মানুষ স্লুইসগেট অকেজো ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার অভিযোগ;কর্মহীন শ্রমজীবীরা। বৈরী আবহাওয়ায় ভোলার ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ

ভোলায় ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

NEWS ROOM / ১৭৪ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

ভোলা প্রতিনিধি:

আজ ২৮মার্চ মঙ্গলবার বেলা ১১টায় ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। লালমোহন মাল্টিপারপাস অডিটোরিয়ামে ২০২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ (উফশী) ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন এ সার ও বীজ কৃষকদের হাতে তুলে দেন
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে প্রত্যেক কৃষককে ৫ কেজি করে উন্নত জাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
এসময় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, কৃষিবান্ধব সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কৃষি বিপ্লবের ধারাবাহিক কৃষি প্রণোদনার অংশ হিসেবে আজকের এ সার-বীজ বিতরণ। এর ফলে কৃষকরা আউশ ধান আবাদে উৎসাহিত হবে এবং দেশে আউশের উৎপাদন বৃদ্ধি পাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ ও উপজেলা কৃষি অফিসার মো: আবু হাসনাইন।
এর আগে এমপি শাওন লালমোহন যুব মহিলা লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন, সাফল্য প্রচার ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে লালমোহন পৌরসভার ১০ নং ওয়ার্ড এলাকায় উঠান বৈঠকে অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি