• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে হুইল চেয়ার ও চেক বিতরণ। এক নজরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পিকার মেজর – অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ১১৭ ভোলা -৩। চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার স্বাস্থ্য সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আহবান প্রতিমন্ত্রীর বোরহানউদ্দিনে ভূমিদস্যদের অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বোরহানউদ্দিনে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন করায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার। ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু বোরহানউদ্দিনে প্রতিবেশীকে ফাসাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী,জননন্দিত নেতা রাজিব আহসান এমপি। ভোলায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী হিন্দু নারীর পরিবারের পাশে ঢাকার সংগঠনগুলোর সহায়তা বৈকুণ্ঠ বাসী হন শ্রদ্ধেয় কাকা ভোলার ব্যবসায়ী সমাজের পরিচিত মুখ ও রেনুকা বস্ত্রালয়-এর স্বত্বাধিকারী প্রদীপ কুমার সাহা আজ বিকেল ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। সবাই ওনার পরিবারের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন।

ভোলায় ২৬ মার্চ উপলক্ষে জেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচি পালন ।

NEWS ROOM / ১১৬ বার ভিউ
আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩

অনন্ত হাসান মাসুদঃ

২৬ মার্চ, ২০২৩, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন, ভোলা দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। দিনের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত শহিদ স্মৃতি স্তম্ভে ও যুগীরঘোলস্থ বধ্যভুমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরী।

ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশ ও কুচকাওয়াজে জেলা প্রশাসক মহোদয় যোগ দেন এবং মার্চ পাস্ট উপভোগ করেন।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক তাঁর স্বাগত বক্তব্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট বর্ণনা করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে উন্নয়ন ও অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন।

রবিবার বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমি কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া ৯ম-১০ম শ্রেণির ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী কয়েকজন শিক্ষার্থীদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার “ট্যাব” তুলে দেন।

দিনব্যাপী আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম পিপিএম, সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান, উপপরিচালক, স্থানীয় সরকার বিবেক সরকার, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি