• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

ভোলায় শিক্ষা বৃত্তি ও গুণী সংবর্ধনা অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত

NEWS ROOM / ১২৭ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা প্রকাশঃ

ভোলায় শিক্ষা বৃত্তি ও গুণী সংবর্ধনা অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১লা ডিসেম্বর) ভোলা জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষা বৃত্তি ও গুণী সংবর্ধনা- ২০২২ অনুষ্ঠানে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর পক্ষে ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান প্রতিনিধিত্ব করেন।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মাননীয় সংসদ সদস্য ভোলা- ০১ তোফায়েল আহমেদ এমপি।

সংবর্ধিত ব্যক্তিত্ব ও অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সকলকে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, আজকে যারা জিপিএ- ৫.০০ পেয়ে সংবর্ধিত হয়েছ তোমরাই আগামী দিনের গুণীজন হিসেবে নিজেদের গড়ে তুলবে, তোমাদের এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। পরে তিনি সকলকে জেলা পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করেন।

আবদুল মমিন টুলু, চেয়ারম্যান, জেলা পরিষদ, ভোলার সভাপতিত্বে অনুষ্ঠানে জনাব ড. কামরুল আলম, অধ্যাপক, সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া, জনাব ড. ওলাভ মুরলিংক, সহযোগী অধ্যাপক, স্কুল অব বিজনেস এন্ড ল, সিকিউ ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, সংবর্ধিত শিক্ষার্থীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি