• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলায় ভেদুরিয়া সমাজ কল্যাণ সংগঠনের শীত বস্ত্র বিতরণ।

NEWS ROOM / ২৫২ বার ভিউ
আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২




আমির হামজা, ভোলা |

ভোলায় প্রতিদিন সন্ধ্যার পর তাপমাত্রা কমে যাওয়ায় বাড়ছে শীতের প্রকোপ। এতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে দরিদ্র অসহায় দুস্ত মানুষদের। গত একমাস যাবত এমনই চিত্র দেখা গেছে দেশের শীতলতম স্থান খ্যাত দ্বীপ জেলা ভোলায়।

সেইসব অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে “ভেদুরিয়া সমাজ কল্যাণ” নামে যুবকদের একটি সেচ্ছাসেবী সংগঠন। শর্তাধিক শীতার্ত দুস্তদেরকে শীত বস্ত্র (কম্বল) দিয়েছেন এ সংগঠন।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে নিজস্ব অর্থায়নে ভেদুরিয়া ইউনিয়নে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তফা কামাল।

সংগঠনটির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, ভেদুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্বাস উদ্দিন, সাবেক সদস্য মাকসুদ ফরাজি, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মো. আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক পিয়াস, সিনিয়র সাধারণ সম্পাদক আল-আমীন ও সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমানসহ অন্যান্যরা।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, ভেদুরিয়া সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে যে কম্বল বিতরণ করা হলো তা অত্যন্ত ভালো একটি উদ্যোগ। ভোলার বিভিন্ন এলাকায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষ রয়েছে। ইতোমধ্যে সরকারি উদ্যোগে বিভিন্ন জায়গায় শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। এখন সরকারের পাশাপাশি যদি বেসরকারি সংস্থা ও সংগঠনগুলো এগিয়ে আসে তাহলে অসহায় শীতার্ত মানুষেরা হয়তো তীব্র শীতের প্রকোপ থেকে রেহাই পাবে।

সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম বলেন, এটি একটি সেচ্ছাসেবী সংগঠন, এই সংগঠনের মূল উদ্দেশ্যে হলো অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে সেবা করা। এ ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যতে চলমান থাকবে। এতে বিত্তবান ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের সাহায্যের উদাত্ত আবেদনও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি