• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতা নয়, মানুষের খেদমতই প্রত্যাশা—ভোটারদের কাছে বিনীত আবেদন সাবেক জন প্রতিনিধির তজুমদ্দিন থানায় ডিআইজির পরিদর্শন,উদ্বোধন হলো নতুন ব্যাডমিন্টন কোর্ট বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের অঙ্গীকারে ভোলায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন ভোলা’র’ বেতুয়া-চরফ্যাশন সড়কে ডিবির অভিযান,ই’য়া’বা’সহ যুবক গ্রেপ্তার লালমোহনে পুলিশের জোড়া মাদক’বিরোধী অভি/যান, ই’য়া’বা ও গাঁ’জাসহ আটক ২ ভোলা জেলা পুলিশের কার্যক্রম পর্যালোচনায় বরিশাল রেঞ্জের ডিআইজি, দিলেন দিকনির্দেশনা। শ্রেণিকক্ষের প্রিয় মানুষটির বিদায়, ভালোবাসায় সিক্ত জীবন গোপাল হাওলাদার ভোলায় মাদকের বিরুদ্ধে ডিএনসির অভিযান,শয়নকক্ষ থেকে উদ্ধার ২০ পিস ইয়াবা শ্যামা মায়ের পূজা উপলক্ষে ভোলার ১৬ মন্দিরে বিশেষ সহায়তা ব্যারিস্টার পার্থের পক্ষ থেকে ভোলায় ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ডিবির হাতে আটক ১

ভোলায় প্রতিবন্ধীদের সম্পর্ক উন্নয়ন বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়।

NEWS ROOM / ২০২ বার ভিউ
আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩




সুজন হাওলাদার বিশেষ প্রতিনিধি।।

ভোলায় প্রতিবন্ধীদের সম্পর্ক উন্নয়ন বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকালই ২৭ই মে রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় ভোলার বাপ্তা বাসস্ট্যান্ড সংলগ্ন প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের আয়োজনে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের হলরুমে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের প্রকল্প ব্যবস্থাপক চিন্ময়ী তালুকদারের সভাপতিত্বে এ কর্ম পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা দর্পণ পত্রিকার সম্পাদক মোতাছিম বিল্লাহ, দৈনিক খবর ও ডেলি সান পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ বশির,এটিএন বাংলার ভোলা জেলা প্রতিনিধি এম সিদ্দিকুল্লা, বাংলাদেশ সংবাদ সংস্থা( বাসস) এর জেলা প্রতিনিধি মুন্না আনন্দ টিভির ভোলা জেলা প্রতিনিধি এম রহমান রুবেল দৈনিক গণমুক্তি ও ইংরেজি দৈনিক ডেইলি এস্টেট পত্রিকার স্টাফ রিপোর্টার আলী হোসাইন রুবেল সহ ভোলা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

প্রকল্প ব্যবস্থাপক চিন্ময়ী তালুকদার উক্ত সভার প্রথমে নিজের পরিচয় দিয়ে পরে উপস্থিত সকল গণমাধ্যম কর্মীদের সাথে একে একে পরিচিত হন। পরে সমাজের এবং রাষ্ট্রের থেকে প্রাপ্ত প্রতিবন্ধীদের অধিকার ও তাদের প্রতি আমাদের সকলের সহানুভূতিশীল হওয়া এবং তাদেরকে কখনো পরিবারের, দেশের, বা সমাজের বোঝা মনে না করা হয় সেই সম্পর্কে আপনাদের লেখনীর মাধ্যমে সর্বস্তরের মানুষকে অবগত করতে হবে বলে সাংবাদিকদেরকে উদাত্ত আহ্বান জানান । তারপর তিনি প্রতিবন্ধীদের অধিকার, ও সম্পর্ক উন্নয়নের বিভিন্ন পয়েন্ট নিয়ে প্রথমে বাংলাদেশ সরকারের গেজেটটি প্রজেক্টর এর মাধ্যমে বোর্ডে প্রদর্শন করে বাক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী,অটিজম, অটিস্টিক সব ধরনের প্রতিবন্ধীদের অধিকার ও কর্মপরিকল্পনা নিয়ে অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে যুগোপযোগী আলোচনা করেন। এরপর তিনি আরও বলেন আমরা সর্বপ্রথম কাচিয়া ইউনিয়নে মাঝেরচরে ১৬০ জন বিভিন্ন ধরনের প্রতিবন্ধী নিয়ে কাজ করছি, যদিও প্রকল্প ২৮৫ জনের। এরপর ধাপে ধাপে ভোলা সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নেই এ কার্যক্রম চলবে। আলোচনার শেষে তিনি প্রত্যেক সাংবাদিককে ধন্যবাদ জানান এবং সকলকে মধ্যাহ্ন ভোজের প্যাকেট হাতে দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রকল্প ব্যবস্থাপক চিন্ময়ী তালুকদার।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি